মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিসিন ক্লাবের উদ্যোগে সারা দেশব্যাপী পালিত হয়ে গেলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া রোগ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং মেডিসিন ক্লাব ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০১৯ উদযাপিত হয়। এবারের মেডিসিন ক্লাবের প্রতিপাদ্য বিষয় ছিল- থ্যালাসেমিয়া থেকে পেতে চাইলে রক্ষা, বিয়ের আগে করতে হবে রক্ত পরীক্ষা।

৮ই মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, এমপি, মিজ জুয়েনা আজিজ, সিনিয়র সচিব, সসমাজকল্যাণ মন্ত্রণালয়, আকতারী মমতাজ, সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন। উক্ত অনষ্ঠানে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে মেডিসিন ক্লাবের ভুমিকার জন্য একটি সন্মাননা স্মারক দেওয়া হয়। মেডিসিন ক্লাবের পক্ষ থেকে তা গ্রহণ করেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ লিখন।

এছাড়াও থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। সেমিনারের বিষয় ছিলো –
Universal access to quality Thalassemia health care services : building bridges with and for patients.

মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় প্রায় ৩০ টি মেডিকেল কলেজে একযোগে ৮ ই মে সচেতনতামূলক ক্যাম্পেইন, র‍্যালি সহ বিভিন্ন কর্মসূচি প্রতিটি শাখায় পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। তন্মধ্যে আব্দুল মালেক মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, ইউ এস বাংলা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ,গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ,শেখ হাসিনা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় রক্তদান কর্মসূচী,ব্লাড গ্রুপিং ,সেমিনার, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

উল্লেখ্য যে মেডিসিন ক্লাব মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট দ্বারা পরিচালিত একটি একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী,টিকাদান কর্মসূচী,থ্যালাসেমিয়া শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিনাশর্তে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ,হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে মেডিসিন ক্লাব স্থান করে নিয়েছে আর্ত পীড়িত মানবতার অন্তরে।
এই লক্ষ্যে ২০০১ সালে মেডিসিন ক্লাব সকল কার্যক্রমের পাশাপাশি বিশেষ গুরুত্ব বিবেচনায় শুরু করে “থ্যালাসেমিয়া প্রজেক্ট” । সারাদেশে মেডিসিন ক্লাবের প্রায় ৩০ টি মেডিকেল কলেজে অবস্হিত শাখায় থ্যালাসেমিয়া রোগীদের এই বিশেষ প্রকল্পের আওতাধীন বিবেচনা করা হয়ে থাকে।তাদের বিনামূল্যে বিনাশর্তে রক্ত সরবরাহ করে থাকে মেডিসিন ক্লাব। এছাড়া চিকিৎসা সংক্রান্ত সচেতনতা ও কাউন্সেলিং ,প্রতিরোধের জন্য সচেতনতামূলক বিভিন্ন পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

লিখেছেন-
মাহফুজ অন্তর
অর্থ সম্পাদক
মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ(২০১৮-১৯)
প্ল্যাটফর্ম ফিচার –
নূর-ই-আফসানা
যুগ্ম আহ্বায়ক
মুগদা মেডিকেল কলেজ ইউনিট

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।