শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উত্তরবঙ্গের চিকিৎসা শাস্ত্রের প্রাণকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ … ঐতিহ্য, ইতিহাস আর গৌরবগাঁথার অনন্য সংমিশ্রণে এই মেডিকেল কলেজটি আজ দেশের অন্যতম নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান …..

গত ২১শে জানুয়ারী ছিল রংপুর মেডিকেল কলেজের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ১৯ বছর আগে এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মেডিসিন ক্লাব ।

অনেক বছরের পরিশ্রম, এবং নিঃস্বার্থ আত্মত্যাগের মাধ্যমে আজ মেডিসিন ক্লাব গৌরবের সাথে যৌবন এ পদার্পণ করেছে। এই বিশেষ দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনের শুরুতে র‍্যালির মাধ্যমে প্রোগ্রাম এর শুভ সূচনা করেন রংপুর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাঃ নুর ইসলাম স্যার।

পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় মেডিসিন ক্লাব রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি সুনন্দা সরকার ‘১৯ বছরের পথচলায় সকল সম্মানিত উপদেষ্টা, স্বেচ্ছায় রক্তদাতা, এবং শুভানুধ্যায়ী দের ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথি অধ্যক্ষ ডাঃ নুর ইসলাম উপস্থিত মেডিকেলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, “চিকিৎসাসেবার পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। মানুষ হিসেবে যেকোনো সংবেদনশীল কাজে আমাদের সাড়া দেওয়াটাই একটা সহজাত প্রবণতা। আজকে এত উপস্থিতি দেখে আমি অনুপ্রাণিত, আজকে তুমি একজনের পাশে দাঁড়ালে তোমার পাশেও কেউ দাঁড়াবে। তোমরা যদি নিজেদেরকে আজ তৈরী করো তাহলে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের দেখে শিখবে।” মেডিসিন ক্লাবের কার্যক্রম এর প্রশংসা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে উনি উনার বক্তব্য শেষ করেন।

পরবর্তীতে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। নবাগত ৪৮ তম ব্যাচ ছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং মেডিসিন ক্লাবের সম্মানিত উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।

মেডিসিন ক্লাব রংপুর মেডিকেল কলেজ ইউনিট অসহায় এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংগ্রহ করে দেয়া ছাড়াও, ঔষধ সরবরাহ, শীতার্ত এবং বন্যাদুর্গত দের প্রয়োজনীয় সাহায্য প্রদান করে থাকে।

এছাড়া সারা বাংলাদেশের মেডিকেল কলেজ গুলোয় যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্টান রয়েছে এর মাঝে একমাত্র মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট বিনামূল্যে ফাইলেরিয়াসিস এর ঔষধ সরবরাহ করে থাকে।

সংগঠনের কাজ করতে করতে এই ক্লাবের প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। মেডিসিন ক্লাব কেবল একটি ক্লাব নয়, একটি পরিবারের মতো! কারণ এই ক্লাবের প্রতিটা সদস্য মনেপ্রাণে ধারণ করে আসছে — ‘ Learn and let other learn to serve the humanity in best possible manner ‘

তথ্যসূত্রঃ মেডিসিন ক্লাব, রমেক
প্রতিবেদকঃ নাজমুস সাকিন হিমেল, রমেক।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।