শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মিউটেটেড করোনা ভাইরাসঃ নতুন আতঙ্ক

প্ল্যাটফর্ম নিউজ, ২২শে ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার

লেখাঃ ডা. মুক্তা সারোয়ার
সহকারী অধ্যাপক, মেডিসিন
এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর

ইতোমধ্যে, করোনা রোগের ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে এবং পৃথিবীবাসী এই মহামারীর বিরুদ্ধে আশার আলো দেখতে শুরু করেছে। ঠিক তখনই ইংল্যান্ডের বিজ্ঞানীরা এক নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন এবং এই তীব্র সংক্রমণশীল ভাইরাস নিয়ে সারা পৃথিবীকে সতর্কবার্তা জানিয়েছে।

করোনা ভাইরাসের তান্ডবে ইংল্যান্ড গত মার্চ মাস থেকে লকডাউনের পথে যায়। এবার এই ডিসেম্বরে বড়দিনের উৎসবের প্রান্তে দাঁড়িয়ে ইংল্যান্ড হয়তো আবার লকডাউনের পথে যাচ্ছে। গত রবিবার থেকে ইউরোপের অনেক দেশ ইংল্যান্ডের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তারা করোনা ভাইরাসের এই নতুন strain কে তাদের দেশে ঢোকাতে চায়না। সৌদি আরবও গতকাল থেকে সারা পৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

পরিবর্তিত এই করোনা ভাইরাসটি প্রথম আবিস্কৃত হয় দক্ষিণ আফ্রিকায়। মধ্য নভেম্বরে দক্ষিণ আফ্রিকার পজিটিভ সব করোনা রোগীর ৯০% ছিলো এই পরিবর্তিত ভাইরাস।

বিজ্ঞানীরা দুশ্চিন্তায় থাকলেও বিস্মিত হননি। কারণ করোনা ভাইরাস আবিস্কারের পর থেকে হাজারো বার মিউটেশন হয়ে পরিবর্তিত হয়েছে। যত দিন যাবে, ভ্যাকসিনের কারণে হোক কিংবা প্রাকৃতিক নিয়মে, মানুষের শরীরে করোনা প্রতিরোধ এন্টিবডি তৈরি হবে। তাই ভাইরাসকে বেঁচে থাকতে নিয়মিত মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হতে হয়। সে চায় মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মানব শরীরে বেঁচে থাকতে।

ইংল্যান্ডের এই পরিবর্তিত ভাইরাসে অন্তত ২০ টি মিউটেশন ঘটেছে। যার কয়েকটি স্পাইক প্রোটিনে, যার মাধ্যমে সে মানব কোষে প্রবেশ করে বংশ বৃদ্ধি করে। এই মিউটেশনের ফলে তার সংক্রমনের হার প্রায় ৭০% বেড়ে গেছে এবং বংশ বৃদ্ধির হারও বেড়েছে অনেক।

এই মিউটেশন মানব শরীরের এন্টিবডিকে ধোঁকা দেয়।
এতে ভাইরাসের জেনেটিক কোডে ৬৯-৭০ ডিলেশন হয়।
ফলে এন্টিবডি একে খুঁজে পায়না। ফলে এই মিউটেটেড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীকে কনভালেসেন্ট প্লাজমা দিয়ে কোন উপকার পাওয়া যায়নি। এমনি এই পরিবর্তিত ভাইরাস মনোক্লোনাল এন্টিবডি থেরাপিকেও ফাঁকি দিচ্ছে।

কিছু বৃটিশ বিজ্ঞানী মনে করছেন এই মিউটেশনের ফলে পরিবর্তিত ভাইরাসটির বিরুদ্ধে নতুন ভ্যাক্সিনগুলো কাজ নাও করতে পারে। তাছাড়া যত বেশি ভ্যাক্সিনেশন হবে, ভাইরাস নিজে বেঁচে থাকার জন্য ততোধিক মিউটেশন ঘটাবে।
যদিও পৃথিবীর বেশির ভাগ বিজ্ঞানী মনে করেন যে কমপক্ষে বছরখানেক মিউটেশন হওয়ার পর সেই পরিবর্তিত ভাইরাসের বিরুদ্ধে নতুন ভ্যাক্সিন কাজ না করতে পারে। এখনকার ভ্যাক্সিন অবশ্যই কাজ করবে। তবে ফ্লু শটের মতো প্রতি বছর কিংবা কয়েক বছর পর পর করোনা ভ্যাক্সিন এর শট নিতে হতে পারে।

তাছাড়া বিজ্ঞানীরা মনে করেন মানব শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা অনেক জটিল। শুধু মিউটেশন করে ভাইরাস একে ফাঁকি দিতে পারবেনা। এমনকি ফ্লু ভাইরাসের কমপক্ষে পাঁচ থেকে সাত বছর লাগে মিউটেশন করে মানব শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে। তাই বিজ্ঞানীরা মনে করছেন, যতো বেশি ভ্যাক্সিনেশন হবে, ততো পৃথিবীর মানুষ নিরাপদ হবে।

তবে ইউরোপের দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যে নেদারল্যান্ডস, ইতালি, বেলজিয়াম, জার্মানির সরকার ইংল্যান্ড এর সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
ইউরোপের অন্যান্য দেশগুলোও ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করার প্রক্রিয়ায় আছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।