বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বামোস’র উদ্যোগে মুখের ক্যান্সার বিষয়ক সচেতনতা কার্যক্রম

27718292_1662805673777510_398481492_n

আজ ৭ই ফেব্রুয়ারি, ২০১৮।

গত ৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার বিষয়ে বিশ্বব্যাপি সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের লক্ষ্য। শরীরের অন্যান্য অংশে ক্যান্সার যেমন ভয়াবহ ,মুখের ক্যান্সার(Oral Cancer) ও ঠিক ততটাই ভয়াবহ ও মরনঘাতি ।

বাংলাদেশের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের সবচেয়ে বড় ও একমাত্র জাতীয় সংগঠন
বামোস (বাংলাদেশ এসোসিয়েশন অফ ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস)। মুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবারের বিশ্ব ক্যান্সার দিবসে তাই বামোস এর উদ্যোগে দেশের উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয়। আর আয়োজন করা হয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার ।

27718134_1662804313777646_1386206890_n

বামোস এর উদ্যোগে দেশের যে সকল প্রতিষ্ঠানে মুখের ক্যান্সার বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, সেগুলো হলঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়,ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল,সলিমুল্লাহ মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট), সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল (ডেন্টাল ইউনিট), রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল (ডেন্টাল ইউনিট),রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল(ডেন্টাল ইউনিট),  ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল,  হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

27662027_1662803767111034_860032849_n

27662174_1662805247110886_512549038_n

27718701_1662804907110920_1202984049_n

27721070_1662804183777659_1919562848_n

27718151_1662804810444263_754020333_n

দেশের ক্যান্সারজনিত কারণে যত মৃত্যু হয় তার মধ্যে কারণ হিসেবে মুখের ক্যান্সার তৃতীয়। মুখের ক্যান্সারের অন্যতম  প্রধান কারন  হল পান – সুপারি ,বিড়ি সিগারেট সহ সকল প্রকার তামাক জাতীয় দ্রব্য।  তবে এই রোগের চিকিৎসাও আছে। সার্জারি, রেডিওথেরাপি, ক্যামোথেরাপি দ্বারা মুখের ক্যান্সারের চিকিৎসা করা হয়ে থাকে । এইসব চিকিতৎসাগুলো অবশ্যই  ক্যান্সারের  এডভান্স স্টেইজে করতে হবে । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আক্রান্ত রোগীরা  ক্যান্সারটি ছড়িয়ে যাওয়ার পর একদম শেষমুহূর্তে  চিকিৎসার জন্য আসে। অথচ মুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে, সঠিক চিকিৎসা দ্বারা সেটা অবশ্যই সারিয়ে তোলা সম্ভব। তার থেকেও গুরুত্বপুর্ণ ব্যাপার হচ্ছে সচেতনতা ও প্রাথমিক স্ক্রিনিং এর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

 

কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ রোগিই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের । যার কারনে তাদের মধ্যে মুখের ক্যান্সার সচেতনতা সম্পর্কিত জ্ঞান কম। এছাড়াও দেশে মুখের ক্যান্সারজনিত চিকিৎসার জনবলও  তেমন নেই । আর তাই  বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় ক্যন্সারটি যখন মুখে ছড়িয়ে গিয়ে শেষ পর্যায়ে পৌঁছে যায়, আক্রান্ত রোগী ও তার পরিবারের জীবনও দুর্বিষহ  হয়ে ওঠে তখন ।

 

বিশ্ব ক্যান্সার দিবসে তাই  মুখের ক্যান্সার প্রতিরোধ বামোস (বাংলাদেশ এসোসিয়েশন অফ ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস) এর উদ্যোগে দেশের সর্বত্র এই আয়োজনের ব্যবস্থা করা হয়। আর এই আয়োজনের মাধ্যমে তারা প্রাথমিক অবস্থায় সনাক্তকরণ, নিয়মিত স্ক্রিনিং এবং যথাসময়ে  ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হওয়ার উপর অধিক গুরুত্ব আরোপ করেন।

 

 

তথ্য ও ছবি: ডা. সাবরিনা ফরিদা চৌধুরী, প্ল্যাটফর্ম ডেন্টাল উইং।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।