মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বাংলাদেশ চক্ষু বিজ্ঞান চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন হল গতকাল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ মার্চ ২০১৬, ৪:১৮ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ চক্ষু বিজ্ঞান চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন হল গতকাল
লেখার আকার

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ চক্ষু বিজ্ঞান চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে ,জেলা-উপজেলার হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞদের সেবা দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সব পর্যায়ের মানুষের কাছে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে তার সরকার।জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মৌলিক দায়িত্ব।”

চোখের চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যারা চক্ষু চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ আছেন, বাংলাদেশ যেন সব সময় আলোকিত ভবিষ্যৎ পায় সে লক্ষ্যে কাজ করবেন।”

চক্ষু চিকিৎসার যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা চাই, আমাদের দেশের মানুষ যেন মানসস্মত চিকিৎসা পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।”

 

উন্নত চক্ষু চিকিৎসাসেবার লক্ষ্যে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।

 

 

এছাড়া সাধারণ মানুষকে চোখের যত্ন নেওয়ার প্রতি আরও সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। জন্মগত চোখের রোগ এড়াতে গর্ভকালীন সময়েই মায়েদের সচেতনতার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চোখের চিকিৎসায় অবদানের জন্য আলীম মেমোরিয়াল গোল্ড মেডেল ২০১৬ প্রদান এবং চোখের রোগে করণীয় শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ চক্ষু বিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহেদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রমুখ বক্তব্য দেন।

সুত্র ঃ বিডিনিউজ২৪.কম
ছবি ঃ বাংলামেইল২৪.কম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।