মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
রিসার্চ

প্রজাতি থেকে প্রজাতিতে ছড়ায়,প্রথম এমন ছোঁয়াচে ক্যান্সারের সন্ধান দিলেন বিজ্ঞানীরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ জুন ২০১৬, ৮:৪২ · ৩ মিনিটে পড়ুন
প্রজাতি থেকে প্রজাতিতে ছড়ায়,প্রথম এমন  ছোঁয়াচে ক্যান্সারের সন্ধান দিলেন বিজ্ঞানীরা
লেখার আকার

অনুবাদ ঃ ডাঃ যোবায়ের মোমিন, Master Trainer, Nutrition & Health Dept,ACF International, Dhaka, Bangladesh

 

প্রথম ছোঁয়াচে ক্যান্সারের সন্ধান পেয়েছেন বিজ্ঞানিরা যা প্রাণিজগতের এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ছড়াবে। তাঁরা ভাবছেন যে সব ক্যান্সার ভাইরাসের মত ছড়াবে, সেগুলো  আমাদের ধারণার চেয়েও বেশি ব্যাপকভাবে ছড়াবে।

এখনো পর্যন্ত আট ধরণের ছোঁয়াচে ক্যান্সার সনাক্ত করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে কুকুরের ভেতর এক প্রকার এবং তাসমানিয়ান ডেভিলের ভেতর দুই প্রকার এমন ক্যান্সারের কথা আমরা জানি। কিন্তু একটি সাম্প্রতিক গবেষণায় মলাস্কা এবং তাদের নিকটবর্তী গোত্রগুলোর মাঝে আরও পাঁচ ধরণের ছোঁয়াচে ক্যান্সার খুজে পাওয়া গেছে।

গবেষণা দলের প্রধান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের স্টিফেন গফের মতে, কিছু ক্যান্সার বাইভেলস (bivalves) নামক একদল সামুদ্রিক প্রাণীর মাঝে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ছড়াচ্ছে।

ওয়াশিংটন পোস্টে লেখা এক রিপোর্টে প্রফেসর সারাহ কাপলান বলেন, কানাডা থেকে সংগৃহীত শামুক এবং স্পেনের উপকূল থেকে সংগৃহীত দু’রকমের ঝিনুকে লিউকিমিয়ার মত ক্যান্সার পাওয়া গেছে। তিনটা ক্ষেত্রেই গফ এবং তার দল দেখেছেন পানির নিচে বসবাস করা এসব প্রাণীকুলের মাঝে ক্যান্সার এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়াচ্ছে।

এটা হতে পারে, যে সকল অসুস্থ বাইভালস জাতীয় প্রাণী মৃত্যুর সময় ক্যান্সার কোষ ত্যাগ করছে আর এই কোষগুলো অনেকদিন বেঁচে থাকছে এবং পরবর্তিতে অন্য কোন প্রাণীর শরীরে প্রবেশ করছে। শামুক এবং এই দুই প্রকারের ঝিনুকই নিষ্ক্রিয় পরিস্রাবণভোজী। সবারই অনুন্নত রোগপ্রতিরোধ ক্ষমতা এবং কোন আক্রমণকে প্রতিহত করার মত ক্ষমতা কারোরই নেই।

গবেষকদের মতে, আক্রান্ত প্রজাতিগুলো একে অপরের সাথে ক্যান্সার কোষে বিনিময় করে যার মানে আমরা মানুষদের ক্ষেত্রেও ব্যাপারটা এখন স্পষ্ট।

ক্যামব্রিজ প্রাণীবিদ্যালয়ের এলিজাবেথ মারকিশন, যিনি এই গবেষণায় জড়িত ছিলেন না, “ন্যাচার” পত্রিকায় এক বিশ্লেষণে লেখেন, “এই ফলাফলগুলো দেখে মনে হয় শেল ফিসের বসবাসের স্থানগুলো যেগুলো ক্ষুদ্রাকৃতির ক্যান্সার কোষ বয়ে বেড়াচ্ছে তারা একই প্রজাতির বিভিন্ন প্রাণীর মাঝে এবং এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ক্যান্সার কোষ ছড়াচ্ছে।

গফ ওয়াশিংটন পোস্টে বলেন, এখনও পর্যন্ত জ্ঞাত অনেক ক্যান্সারই হয়ত ছোঁয়াচে ক্যান্সারে রূপ নিবে। সামুদ্রিক প্রজাতিগুলোর মাঝে কতগুলো যে এই ক্যান্সারে আক্রান্ত হবে আমরা তা ঠিক জানি না।

এবং এর ফলাফল হতে পারে খুবই ভয়ংকর। কানাডার উপকূলে ঝিনুকের উপর এক গবেষণা তেমনটাই বলে।

এই গবেষণার সহকারী গবেষক জিম শেরি সিবিসি নিউজকে বলেন, আমরা এমন এলাকা খুঁজে বের করতে পারি যেখানে অধিকাংশ ঝিনুক এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, বিশেষত যদি গ্রীষ্মকালে অনেক গরম হয় এবং রোগবালাই চলতেই থাকে।

আমাদের পরবর্তি কাজ হল আরও নিবিড়ভাবে সেইসব পরিব্যক্তি (mutation) খুঁজে বের করা যা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে স্থানান্তরিত হয়।

এই গবেষণাটি প্রকাশিত হয় “ন্যাচার” পত্রিকায় ।

ভিডিও লিঙ্কঃ

মূল লিঙ্ক ঃ http://www.sciencealert.com/scientists-discover-the-first-contagious-cancer-that-can-spread-between-species

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

দৈনিক ১ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার বাড়ায় মায়োপিয়ার ঝুঁকি – গবেষণা

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ মোবাইল বা কোনো স্ক্রিনের সামনে দীর্ঘক্ষণ সময় কাটানো ব্যক্তিদের জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। গবেষণা বলছে, দিনে মাত্র ১ ঘণ্টা স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারের ফলে মায়োপিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। মায়োপিয়ার সমস্যায় মানুষ কাছের জিনিস স্পষ্ট…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

বয়স থামানোর প্রোটিন আবিষ্কারের দাবি জাপানি গবেষকদের!

শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ বয়সজনিত রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন এক ধরনের প্রোটিন আবিষ্কার করেছেন গবেষকেরা। প্রোটিনটির নাম হলো—হেক্সোকাইনেজ ডোমেন কনটেইনিং ১ (এইচকেডিসি১)। বার্ধক্যের কারণে ক্ষতিগ্রস্ত কোষীয় অঙ্গানুগুলোকে পরিষ্কার করতে সাহায্য করবে এ প্রোটিন। এসব কোষীয় অঙ্গানুগুলো ভেতরে থেকে…

২৮ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ক্যান্সার কোষকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর প্রযুক্তি আবিষ্কারের দাবি দক্ষিণ কোরিয়ার

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ক্যান্সার চিকিৎসায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। এই প্রযুক্তিতে ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলার পরিবর্তে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে বলে দাবি করেছেন তারা। কোরিয়ান বায়োমেডিকল রিভিউ'র বরাতে জানা যায়, গত সোমবার (১৬…

২৩ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।