শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বম্বে ব্লাড গ্রুপঃ এক বিরল ব্লাড গ্রুপের কথা

লিখেছেন : ডাঃ রজত দাশগুপ্ত
ব্লাড গ্রুপ হল কার রক্ত কাকে দান করা যাবে তার উপর নির্ভর করে করা রক্তের প্রকারভেদ। এটি আসলে নির্ভর করে রক্ত কোষগুলির কোষপর্দায় উপস্থিত এন্টিজেনগুলির ধরণের উপর। রক্তের মধ্যে সর্বাধিক সংখ্যায় লোহিত রক্ত কণিকা থাকে বলে তাদের কোষপর্দায় কি কি এন্টিজেন আছে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অনেক ব্লাডগ্রুপ এন্টিজেনই নানা কোষের কোষপর্দায় থাকে বা অনেকসময় শ্লেষ্মা ইত্যাদির মধ্যে ক্ষরণপদার্থ হিসাবেও থাকে।

একটি লোকাসে (ক্রোমোজোমের উপর জিন গত অবস্থান) বস্থিত সবকটি সাম্ভাব্য অ্যালিলকে নিয়ে হয় এক একটি ব্লাড গ্রুপ সিস্টেম এ-বি-ও ব্লাড গ্রুপ সিস্টেম এবং আরএইচ ডি (Rh D) ব্লাড গ্রুপ সিস্টেম এই দুটি সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও মানুষের বেলায় এরকম ২৯টি ব্লাড গ্রুপ সিস্টেমকে আই এস বি টি (International Society of Blood Transfusion) অনুযায়ী মানা যেতে পারে। এই ২৯টি সিস্টেমে মোট ৬০০রও বেশী অ্যান্টিজেন আছে। তবে এই ৬০০টির অনেকই খুব দুষ্প্রাপ্য বা কোনো বিশেষ জাতির বাইরে দেখা যায় না।
1069279_10200466207601321_657628875_n
এই তো গেল থিউরিটিকাল কথাবার্তা। এবার এক বিরল ব্লাড গ্রুপের কথা বলি আপনাদের। এক নাম বম্বে গ্রুপ। কারণ ১৯৫২ সালে ভারতের বম্বে (বর্তমানে মুম্বাই) শহরে এই ব্লাড গ্রুপ প্রথম আবিষ্কৃত হয়। এটি আবিষ্কার করেন ডা ওয়াই এম বেন্দে। এর আরেক নাম Hh antigen system বা Oh ব্লাড গ্রুপ। এটি পূর্ব ভারতীয়দের ছাড়াও ককেসিয়ান এবং জাপানিদের ভিতর পাওয়া গিয়েছে।[2]
969939_10200466200041132_735222703_n
এদের লোহিত রক্তকণিকায় এ,বি এবং এইচ এন্টিজেন থাকে না এবং কার্ল ল্যান্ডস্টেইনারের সূত্র অনুযায়ী তাদের রক্তরসে  এন্টি এ,এন্টি বি এবং এন্টি এইচ এন্টিবডি থাকে। এন্টি এইচ সাধারণ এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে শনাক্ত করা হয় না। এই ব্লাড গ্রুপের সদস্যরা সাধারণত ও ব্লাড গ্রুপের মত থাকে ব্লাড গ্রুপ পরীক্ষা করার সময়। সমস্যা হয় রক্ত নেওয়ার সময়। আমরা এখন জানি যে যেই প্রোটিন থেকে ব্লাড গ্রুপ এন্টিজেন তৈরি হয় তার নাম এইচ এন্টিজেন। এই এইচ এন্টিজেন  এ এন্টিজেনে রূপান্তর হতে পারে ( এ ব্লাড গ্রুপে), বি এন্টিজেনে রূপান্তর হতে পারে ( বি ব্লাড গ্রুপে),এ এবং বি উভয় এন্টিজেনে রূপান্তর হতে পারে ( এবি ব্লাড গ্রুপে), কিংবা এইচ এন্টিজেনে রয়ে যেতে পারে ( ও ব্লাড গ্রুপে)।  এই এইচ এন্টিজেনই খেল খেলে বম্বে ব্লাড গ্রুপের ব্যক্তি যখন ও ব্লাড গ্রুপের রক্ত গ্রহণ করবে।[3]

ও গ্রুপে আছে এইচ এন্টিজেন,  রক্তরসে এ ও বি দুরকম এন্টিবডিই থাকে।

 

বম্বে ব্লাড গ্রুপে আছে রক্তরসে এন্টিবডিই থাকে এ, বি এবং এইচ।

 

বম্বে ব্লাড গ্রুপের ব্যক্তি যখন ও ব্লাড গ্রুপের রক্ত গ্রহণ করবে তখন এইচ এন্টিজেন এবং এইচ এন্টিবডির ভিতর ক্রস রিঅ্যাকশন ঘটবে এবং বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে।

তাই বম্বে ব্লাড গ্রুপের মানুষ কেবল বম্বে ব্লাড গ্রুপের রক্তই গ্রহণ করতে পারবে। তারা সার্বজনীন দাতা। তারা সবাইকে রক্তদান করতে পারবে।

ভারতীয়রা তাদের দেশে গবেষণা করে দেখে ১২৫ কোটি মানুষের ভিতর মাত্র ১৫৭ জনের এই বিরল ব্লাড গ্রুপ রয়েছে আর এদের ভিতর মাত্র ৪ জন আর এইচ নেগেটিভ।

বাংলাদেশে বম্বে ব্লাড গ্রুপ প্রথম শনাক্ত পড়ে ১৯৭৫ সালে। সোনারগাঁওতে এক অভিজাত মিয়াঁর পরিবারে। সেখানে ডাক্তাররা দেখেন ঐ পরিবারের ১৭ জন এই বিরল ব্লাড গ্রুপের অধিকারী। তাদের রক্তগ্রহণের দরকার পড়লে ভারত থেকে রক্ত আনা লাগত। এরপর তারা আমেরিকাতে চলে যান। পরে আরও কিছু বম্বে ব্লাড গ্রুপের সদস্য খুঁজে পাওয়া যায়।

 

কত যে বিস্ময় লুকিয়ে আছে এই পৃথিবীতে। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই রহস্যগুলো আমাদের সামনে উন্মোচিত হচ্ছে।

 

সূত্রঃ
1. উইকিপিডিয়া

2.  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/2096814

3. http://www.thinkfoundation.org/kc_bombay_blood_groups.htm

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

6 thoughts on “বম্বে ব্লাড গ্রুপঃ এক বিরল ব্লাড গ্রুপের কথা”

  1. বোম্বে ব্লাড গ্রুপে অটোলোগাস ট্রান্সফিউশন করা যায়।
    সেল ও সিরাম গ্রুপিং করে সনাক্ত করা যায়।পরবর্তী পদক্ষেপ এন্টি এইচ দিয়ে কনফার্ম করা।
    শুধুমাত্র সেল গ্রুপিং এ ‘ ও’ মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।