বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দ্বিতীয় পেশাগত পরীক্ষার কর্ম-পরিকল্পনা

লেখকঃ মারেফুল ইসলাম মাহি

পরিকল্পনা ছাড়া বেশির ভাগ কাজ ঠিক মত হয় না। সুষ্ঠু পরিকল্পনার অভাবে আজ আমি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে পড়তেসি।অন্য জায়গায় পড়লে হয়ত এত দিনে চাকরি-বাকরি করতাম। আচ্ছা,আজাইরা প্যাঁচাল বাদ দিয়ে এবার কাজের কথায় আসি।

আপনি যদি জুনের ১ তারিখ থেকে পড়া শুরু করেন, তাহলে আপনাকে ২৫০-৩০০ ঘণ্টা ব্যয় করতে হবে পুরো সিলেবাস শেষ করার জন্য। সময়ের হিসাব দেখে ভয় পাবেন না, ব্যাখ্যা করতেসি একটু পর।

প্ল্যান এঃ
কঠিন কাজ আগে শেষ করলে মনে প্রশান্তি পাওয়া যায়। পরের জন্য রেখে দিলে দুশ্চিন্তা বাড়ে। তাই যে বিষয় সব চেয়ে বিরক্তি লাগে,সেটাই আগে শেষ করে ফেললে ভাল হয়।

দ্বিতীয় পেশাগত পরীক্ষার সব চেয়ে বিরক্তিকর বিষয় হিসেবে অনেকেই বলবেন Community Medicine এর কথা। এক সপ্তাহের জন্য সব কাজ বাদ দিয়ে পড়া শুরু করে শেষ করে ফেলেন Community Medicine। দেখবেন যে দুশ্চিন্তা অনেক কমে যাবে।

দ্বিতীয় বিরক্তিকর বিষয় মনে হতে পারে Forensic Medicine কে। সম্ভবত পাঁচ বিষয়ের মধ্যে এই বিষয়ের ব্যাপ্তি সবচেয়ে কম। এক সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ করতে পারবেন।

Pharmacology এর drug এর নাম মুখস্ত রাখাও অনেকের বিরক্তের কারন। এ ব্যাপারে কিসু কাজ করতেসি।ছয় দিনের মধ্যে সিলেবাস শেষ করলে ভাল হয়।

Microbiology বিষয়টা অতটা বিরক্তিকর না। ছয় দিনের মধ্যে সিলেবাস শেষ করতে পারবেন বলে আশা করি।

Pathology হইতেসে দ্বিতীয় পেশাগত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ের জন্য কমপক্ষে সাত দিন সময় রাখতে পারেন। কিন্তু ১০ দিনের খাটুনি ৭ দিনে খাটতে হবে।

প্ল্যান বিঃ

বিষয় ভিত্তিক সিলেবাস শেষ না করে যদি ৫ বিষয় এক সাথে পড়তে চান, সে ব্যবস্থা ও আসে।
দ্বিতীয় পেশাগত পরীক্ষায় আপনাকে ১৬ টা টার্ম দিতে হয়। এই ১৬ টা টার্মের জন্য আপনি পাইতেসেন ৩০ দিন। অর্থাৎ ১ টা টার্মের জন্য প্রায় ২ দিন।
দৈনিক ৮ ঘণ্টা পড়লে, ২ দিনে এক টার্ম শেষ করা যায়।
দৈনিক ১০ ঘণ্টা পড়লে, দেড় দিনে এক টার্ম শেষ করা যায়।
দৈনিক ১২+ ঘণ্টা পড়লে, ১ দিনে এক টার্ম শেষ করা যায়।
পুরো জুন মাসে ৩০০+ ঘণ্টা পড়তে পারলে সিলেবাস শেষ করে রিভিসন ও দিতে পারবেন।

পড়া-লেখা আসলে নিজের কাসে। আপনি ভালমত পড়ে পরীক্ষায় বসলে ভাল ফলের আশা করতে পারেন যদিও ‘ভাগ্য’ বলে একটা কথা আসে।
আল্লাহ আপনাদের দ্বিতীয় পেশাগত পরীক্ষার পথ মসৃণ করুন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।