২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম পেশাগত পরীক্ষার ফল ঈদের পর
এক যুগ পর এমবিবিএস কোর্সে নতুন কারিকুলামে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষার ফলাফল ঈদের পর প্রকাশিত হবে। পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছে। ঈদের পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। এবারই শিক্ষার্থীরা নতুন কারিকুলামে প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা এতদিন পুরনো কারিকুলামে পড়াশুনা করলেও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে…