বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম পেশাগত পরীক্ষার ফল ঈদের পর

এক যুগ পর এমবিবিএস কোর্সে নতুন কারিকুলামে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষার ফলাফল ঈদের পর প্রকাশিত হবে। পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছে। ঈদের পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।

এবারই শিক্ষার্থীরা নতুন কারিকুলামে প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা এতদিন পুরনো কারিকুলামে পড়াশুনা করলেও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা নতুন কারিকুলামে পড়াশুনা শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল খান জানান, নতুন কারিকুলামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৩টি সরকারি ও ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম পেশাগত পরীক্ষা গত ২৫ জুন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

২০০২ সালে সর্বশেষ ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) কোর্স কারিকুলাম প্রণীত হয়েছিল। ১৯৯৮ সালে দেশে প্রথমবারের মতো এমবিবিএস কোর্স কারিকুলাম প্রণীত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) কারিকুলাম প্রণয়নে সহযোগিতা করে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিষ্ট্রার ডা. জাহেদুল হক বসুনিয়ার নতুন কারিকুলাম সম্পর্কে বলেন, চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশে নতুন কারিকুলামে পরীক্ষার্থীদের ওপর পড়াশুনার চাপ কমাতে টেক্সট বইয়ের আকার ছোট করা হয়েছে। এছাড়া ব্যবহারিক শিক্ষার ওপর বেশী গুরত্ব দেয়া হয়েছে। আগের তুলনায় সিলেবাস শতকরা ২০ ভাগ কমেছে বলে তিনি জানান।
জানা গেছে, পুরনো কারিকুলামে তিনটি পেশাগত পরীক্ষা নেয়া হলেও বর্তমান কারিকুলামে শিক্ষার্থীরা চারটি পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়া শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও শিক্ষকদের কাজের মূল্যায়ন করার সুযোগ পাচ্ছেন।

সর্বশেষ প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিন-২০১৪ তথ্যানুসারে দেশে বর্তমানে ৯৯ টি সরকারি বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা ৮ হাজার ৬৫৬। তবে বর্তমানে এসংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্সে পুরোনো কারিকুলামে (২০১২-২০১৩ শিক্ষাবর্ষ) প্রথম পেশাগত পরীক্ষায় এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমিষ্ট্রি, দ্বিতীয় পেশাগত পরীক্ষায় প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন ও কমিউনিটি মেডিসিন এবং চূড়ান্ত পেশাগত পরীক্ষায় সার্জারি, মেডিসিন ও গাইনী বিষয়ে পরীক্ষা দিতেন।
চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা জানান, বিশাল আকারের সিলেবাস শেষ করতে শিক্ষার্থীরা হিমসিম খেতেন। নতুন কারিকুলামে বিভিন্ন বিষয়কে চারটি পেশাগত পরীক্ষায় ভাগ করে দিয়ে শিক্ষার্থীদের পড়াশুনার চাপ কমানো হয়েছে। দ্বিতীয় পেশাগত পরীক্ষায় পাঁচটি বিষয়ের বদলে শিক্ষার্থীরা দুটি বিষয়ে (ফরেনসিক মেডিসিন ও কমিউনিটি মেডিসিন) পরীক্ষা দিবেন। তৃতীয় পেশাগত পরীক্ষায় প্যাথলজি, মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজি বিষয়ে পরীক্ষা দিবেন। প্রথম ও চূড়ান্ত পেশাগত পরীক্ষার নিয়মাবলী আগের মতোই রয়েছে।

পরিমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম পেশাগত পরীক্ষার ফল ঈদের পর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।