মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ডেংগু বিষয়ক সেমিনার

গতকাল ৭ আগস্ট ২০১৯ বুধবার ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আয়োজিত হলো ডেংগু বিষয়ে সেমিনার। সেমিনারের আলোচ্য বিষয়বস্তু ছিলো “Dengue in special situation (paediatrics & Pregnant mothers)”। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা.এ বি এম আব্দুল্লাহ।


উক্ত সেমিনারে ডা.এ বি এম আব্দুল্লাহ ডেঙ্গু বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, যার কয়েকটি উল্লেখ করা হলো:

১. এবারের ডেংগুর প্যাটারন বদলে গেছে। তাই হাল্কা জর এসে ভাল হয়ে গেলে ভাবা যাবে না যে ডেংগু হয় নি। ৩-৪ দিনের মাথায় প্লাটিলেট অনেক কমে যায়। যদি আরও অবহেলা করা হয়, তবে প্লাজমা লিকেজ হয়ে রোগী শকে চলে যায় যা কিনা এইবার ডেংগু জ্বরে মারা যাবার কারন। তাই যদি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় তাহলে মৃত্যুর হার ০%, যদি আল্লাহ চান।

২. জ্বর হলে paracetamol ছাড়া অন্য কোন মেডিসিন খাবেন না। যদি অন্য কোন ব্যথানাশক ঔষধ সেবন করা হয়, তাহলে রক্ত পড়া বেড়ে যাবে।যারা Aspirin clopidogrel জাতীয় ঔষধ সেবন করেন, তা বন্ধ করতে হবে।

৩. এবার ডেংগু আতংকে মানুষ যেভাবে বিভিন্ন হাসপাতাল গুলোতে ছুটছে, তাতে করে পুরো চিকিৎসা ব্যবস্থা হিমশিম খাচ্ছে। তাতে করে যাদের অবস্থা ক্রিটিকাল তারা চিকিৎসা পাচ্ছে না। তাই আমাদের সবার এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে জ্বর হলেই যে হাসপিটালে ভর্তি হতে হবে, তা কিন্তু না।

৪. ডেংগু জ্বরকে ৩ টা গ্রুপে ভাগ করা হয়েছে।
১ম গ্রুপ: এদের কোন ঝুকি নেই। এরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিতে পারে এবং ভাল হয়ে যায়।
গ্রুপ ২ ও ৩ঃ sign symptoms plus investigation রিপোর্ট এর উপর ভিত্তি করে ভর্তি হতে হয়।

৫. ডেংগু জ্বরের জন্য antibiotics এর কোন রোল নেই। যদি ডেংগু জরের সাথে অন্যান্য রোগ থাকে, তখন দেওয়া যাবে। আর steroid ব্যবহার নিয়ে কন্ট্রোভারসি রয়েছে।

৬. ডেংগু হচ্ছে এলিট মশা। সুন্দর ঘরবাড়িতে পরিষ্কার পানিতে এদের বিস্তার। গ্রামে গঞ্জে ডেংগু থাকার কথা না। ডেংগু জর হওয়ার ৫-৬ দিনের মাথায় antibody তৈরি হয়। তাই ঢাকায় থেকে ঈদ মাটি করার কোন মানে নাই। কিন্তু যারা ঈদ যাত্রার আগে আক্রান্ত হন, তারা নিজেদের সুচিকিৎসার জন্য ঢাকা থেকে গেলেই ভাল হয়।

৭. ডেংগু জ্বর হলে পেপে পাতার রস খেলে ভাল হয়ে যাবে, এসব কথার কোন ভিত্তি নাই।

৮. ডেংগুর vaccine এখনও বের হয়নি। যেগুলা বাজারে আছে, তারও অনেক সীমাবদ্ধতা আছে।যেমনঃ ডেংগুর serotype আছে ৪ টা। একটা serotype এর vaccine নিলে আপনি আরেকটি serotype দিয়ে আক্রান্ত হতে পারেন। আবার আপনি যদি একবার ডেংগু জ্বরে আক্রান্ত হন, তাহলে vaccine নিতে পারবেন না। ৮ বছরের নিচে এবং ৪৫ বছরের উপরে vaccine নেওয়া যাবে না।তাছাড়া আরো অনেক complication আছে।

তথ্যসূত্র:
ডাঃ খালিদ হোসেন, সৈয়দ উষ্ণিশ আহমেদ
DCIMC

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।