মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

জামালপুরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত, আছেন দুই স্বাস্থ্যকর্মীও!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৩:০৬ · ২ মিনিটে পড়ুন
জামালপুরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত, আছেন দুই স্বাস্থ্যকর্মীও!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার। ১৮ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

জামালপুরে নতুন করে আরো পাঁচজনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে, আক্রান্তদের মধ্যে করোনা আইসোলেশন ইউনিটের দুই ওয়ার্ড বয়ও আছেন। গতকাল (১৭ এপ্রিল) রাতে জামালপুরের সিভিল সার্জন মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন জামালপুর জেলা শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটের দুই ওয়ার্ড বয়। আক্রান্ত অপর তিনজনের মধ্যে আছেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত আয়ার স্বামী (৩৫) ও শাশুড়ি (৫৪) এবং মেলান্দহ উপজেলায় নারায়ণগঞ্জফেরত এক তরুণ (২৫)।

জামালপুরের সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, “দুই ওয়ার্ড বয় করোনা আইসোলেশন ইউনিটে কাজ করেন। ফলে গতকাল বৃহস্পতিবার তাঁদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়। একই দিন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ার সংস্পর্শে আসা তাঁর শাশুড়ি ও স্বামীর এবং মেলান্দহ উপজেলার নারায়ণগঞ্জফেরত হওয়ার কারণে ঐ তরুণের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের পাঁচজনের করোনা পজিটিভ আসে।”

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।