মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ফরিদপুরে করোনা শনাক্ত হলো আরো দুইজনের!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৩:০৪ · ২ মিনিটে পড়ুন
ফরিদপুরে করোনা শনাক্ত হলো আরো দুইজনের!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার। ১৮ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

ফরিদপুরে ইতোমধ্যেই করোনার সংক্রমণ ঘটেছে বেশ কয়েকদিন পূর্বেই। জেলাটিতে নতুন করে দুইজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই দুইজনসহ ফরিদপুরে এখন পর্যন্ত মোট চারজনের করোনা ভাইরাস শনাক্ত হলো।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান। তার ভাষ্যমতে, “নতুন করে যে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের একজনের বাড়ি নগরকান্দা উপজেলায়। তিনি একজন নারী। তাঁর বয়স ৩২ বছর। অপরজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। ওই ব্যক্তির বয়স ৪৭ বছর। এর আগে যে দুজনের করোনা শনাক্ত হয়, তাঁদের বাড়ি নগরকান্দায়। ঐ সময় ঐ বাড়িসহ আশেপাশের ৯টি বাড়ি লকডাউন করা হয়। পরে নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়।”

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, “নগরকান্দায় নতুন করে কিছু করণীয় নেই। যিনি আক্রান্ত হয়েছেন, তাঁর স্বামী আগে আক্রান্ত হয়েছেন। আর বোয়ালমারীর আক্রান্ত ব্যক্তি কাদের সঙ্গে মিশতেন, কোথায় কোথায় যেতেন- তা চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।