মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

চিকিৎসকের অক্লান্ত পরিশ্রমের উপহার-সুস্থতার হাসি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৯, ৮:২৭ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকের অক্লান্ত পরিশ্রমের উপহার-সুস্থতার হাসি
(অনুভবের সাথে তার প্রিয় ডাক্তার তানজিদা। রেসিডেন্ট ফেইজ বি।)
লেখার আকার

গতকালের পত্রিকায় কিছু শিশু কিশোরের ডেংগিতে অতি আকস্মিক মৃত্যুর আবেগঘন ঘটনা পড়ে মনটা খারাপ হয়ে গেল (ডাক্তারদের নাকি মন খারাপ করতে নেই)।

নীচের তিনটি ছবিতে ফুটে উঠেছে জীবনের তিন রকমের মুহূর্ত। কত আনন্দময় থাকে স্বাভাবিক জীবন, আকস্মিক প্রাণঘাতী অসুস্থতা কিভাবে সব আনন্দ ম্লান করে দেয় আর সুস্থ জীবন ফিরে পাওয়ার আনন্দ কত অকৃত্রিম।

একজন মানুষ যখন অসুস্থ হয়, শুধু তার জীবনই সংকটাপন্ন হয় না। তার আবেগ বিপন্ন হয়। তার অর্জনগুলো হুমকির মুখে পড়ে। আমাদের ছোট্ট অনুভবের কথাই ধরুন না। এই অল্পবয়সেই সে একটা টি ভি বিজ্ঞাপনের মডেল।


প্রাণসংহারী ডেংগির কাছে কিন্তু এর আলাদা কোন মূল্য নেই।জীবন তার সংকটাপন্ন হয়ে পড়ে ডেংগির আক্রমণে।

অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে জীবনের কাছে ফিরে আসে এই ক্ষুদে প্রতিভা। এটি শুধু একটি জীবন ফিরে পাওয়ার ব্যাপার নয়, একটি অমিত সম্ভাবনা টিকে যাওয়ার গল্প।

(অনুভবের সাথে তার প্রিয় ডাক্তার তানজিদা। রেসিডেন্ট ফেইজ বি।)

মনে রাখতে হবে মনুষ্যসৃষ্ট এই বিপর্যয় কেড়ে নিচ্ছে অনেক উদীয়মান প্রতিভা, অনেক দক্ষ কর্মশক্তি। চিকিৎসকরা এজন্য দায়ী না হলেও ব্যক্তিগত জীবন বিপর্যস্ত করে, জীবনের ঝুঁকি নিয়ে এ বিপর্যয়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সবসময় জিততে পারছেন না। যখন পারছেন,
তখন এরকম একটা হাসি তো অন্তত উপহার পাচ্ছেন।

 

কৃতজ্ঞতাঃ মাহবুব মোতানাব্বি
ব্যাচ ৩৫,
সেশন ৭৬-৭৭,
ঢাকা মেডিক্যাল কলেজ।
(ছবি ও ঘটনা অনুমতি সহকারে প্রকাশিত)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।