মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

চিকিৎসক লাঞ্ছনা ও হাসপাতালে ভাংচুরের অপরাধে ২ বছরের সশ্রম কারাদণ্ড

Platformপ্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১১:১০ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক লাঞ্ছনা ও হাসপাতালে ভাংচুরের অপরাধে ২ বছরের সশ্রম কারাদণ্ড
লেখার আকার

৩১ অক্টোবর ২০১৯:

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় একজন নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছনা এবং হাসপাতালের সরকারী সম্পত্তি ভাংচুরের অপরাধে শাহজামান অন্তর নামের একজনকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে কুষ্টিয়া জেলা জজ আদালত।

গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারপতি মুন্সী মশিউর রহমানের তত্ত্বাবধায়নে মামলার এ রায় ঘোষণা করা হয়। রায়ে শাহজামান অন্তরকে ২ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। একইসাথে অন্তরের সঙ্গী রাসেলকে ১ বছর ও শুভকে ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। ৩ জনকেই কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে গতবছর ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে অন্তর ও তার সঙ্গী-সাথীরা ইন্টার্ন ডা: ইসরাত হুমাইরা নীলাকে লাঞ্ছনা করে, হাসপাতালে ভাংচুর করে এবং কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলে। এর পরই অন্তরকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন মামলাটি প্রক্রিয়াধীন থাকার পর গত ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হয়।

এই রায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তারগণ ও স্টাফদের জন্য একটা মাইলফলক। প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে ডা:ইসরাত হুমাইরা নীলাকে অভিনন্দন। সেই সাথে কুষ্টিয়া জেলা জজ আদালতকেও ধন্যবাদ সুষ্ঠ বিচার ব্যাবস্থার জন্য।

তথ্যসূত্র:
সবুজ রানা, কুষ্টিয়া মেডিকেল কলেজ

প্রতিবেদক/ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।