মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বাংলাদেশ থেকে এমবিবিএস করা চিকিৎসকগণেরই ভারতীয় লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হার বেশি

Platformপ্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ৮:০৮ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ থেকে এমবিবিএস করা চিকিৎসকগণেরই ভারতীয় লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হার বেশি
লেখার আকার

৩১ অক্টোবর ২০১৯:

প্রতিযোগিতার মূলধারা থেকে সরে এসে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বৈদেশিক মেডিকেল কলেজের দিকে আকৃষ্ট হওয়ার প্রবণতা বাড়ছে। তবে এর মধ্যে ১৫% এর ও কম শিক্ষার্থী পরবর্তীতে ‘ফরেইন মেডিকেল গ্রাজুয়েটস এক্সামিনেশন (এফএমজিই)’ পরীক্ষায় উত্তীর্ণ হন, যা ভারতে অনুশীলনের লাইসেন্স পাওয়ার জন্য বাধ্যতামূলক পরীক্ষা। এদের মধ্যে বাংলাদেশ এবং মরিশাস থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যেই এফএমজিই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হার সবচেয়ে বেশি; চীন, রাশিয়া, ইউক্রেন প্রভৃতি দেশ নয়।

ভারতের ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন এর জরিপ থেকে দেখা যায় ২০১৫-১৮ সালের মধ্যে ৬১,৭০৮ জন ভারতীয় শিক্ষার্থী বৈদেশিক মেডিকেল থেকে পাশ করেছেন যাদের মধ্যে মাত্র ১৪.২% (৮,৭৬৪) পরবর্তীতে এফএমজিই পরীক্ষায় উত্তীর্ণ হন।

বাংলাদেশের মেডিকেল থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হওয়ার হার ছিল ২৭.১১% (১২৬৫ জনের মধ্যে ৩৪৩ জন) এবং মরিশাস এর ক্ষেত্রে এই হার ৫২%।

জরিপে আরো দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি নেয়া ভারতীয় শিক্ষার্থীদের ৮৩.৩৩% (১২ জনের মধ্য ১০ জন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী নেয়া ভারতীয় শিক্ষার্থীদের ৫৬.১৪% (৫৭ জনের মধ্যে ৩২ জন) এফএমজিই পরীক্ষায় উত্তীর্ণ হন।
এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ৬৪.২৯% (৫৭ জনের মধ্য ৩২ জন), রাজশাহী মেডিকেল কলেজ থেকে ৪২.১১% (১৯ জনের মধ্যে ৮ জন), জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ৩৭.৫০% (৮৮ জনের মধ্যে ৩৩ জন), ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ৩৩.৩৩% (৫৪ জনের মধ্যে ১৮ জন), কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ থেকে ৩০.৪৯% (৮২ জনের মধ্যে ২৫ জন) এবং মহিলা মেডিকেল কলেজ, উত্তরা থেকে ৩৪.৬৯% (৯৮ জনের মধ্যে ৩৪ জন) এফএমজিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তথ্যসূত্র: সাউথ এশিয়ান মনিটর
স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।