মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে ঢাকা মেডিকেল, জাতীয় হৃদরোগ ও সোহরাওয়ার্দী মেডিকেলের সাফল্য

৩০ অক্টোবর ২০১৯:

গ্রামে জমি দখল নিয়ে দুপক্ষের মারামারির শিকার হলে পেটে ধারালো অস্ত্রবিদ্ধ হয় এক ২৫ বছর বয়সী যুবক। উপায়ন্তর না দেখে উপজেলা/সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঢাকা মেডিকেল কলেজ, ক্যাজুয়ালিটি বিভাগ রোগীর প্রয়োজনীয় রক্ত সঞ্চালন, ঔষধ ও স্যালাইন দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণজনিত শক থেকে রোগীকে স্বাভাবিক রক্তচাপে ফিরিয়ে আনে।

অপারেশন করতে রোগীর পেট কাটার পর দেখা যায়, অস্ত্রটি পাকস্থলীর পেছন থেকে পিত্তথলি এবং যকৃতের ডান দিকের অংশ কেটে অগ্নাশয়ের প্রায় দুইতৃতীয়াংশ ছিঁড়ে নিম্ন মহাশিরা হয়ে মেরুদন্ডের হাড়ে গিয়ে বিঁধেছে। এ অবস্থা রিপেয়ার করতে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিশেষায়িত ইউনিট বা সরঞ্জামাদিসহ অভিজ্ঞ ও পারদর্শী লোকবল দরকার যা ঐ মুহূর্তে ঢামেকে ছিল না। কিন্তু যা জরুরি – রক্তপাত বন্ধ করা এবং রক্তক্ষরণ জনিত তীব্র রক্তশূন্যতা থেকে রোগীকে বাঁচিয়ে তোলা, পরবর্তী চিকিৎসার জন্য প্রস্তুত করা, সময় নষ্ট না করে দ্রুত তাঁকে উপযুক্ত স্থানে প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রেরণ করা, একইসাথে রোগীর স্বজনদেরকে ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আশ্বস্ত করা, এগুলো সাফল্যের সাথে করেন ঢামেক ক্যাজুয়ালটির চিকিৎসকরা।

তাঁরা যোগাযোগ করে পরবর্তী অস্ত্রোপচারের জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রোগীকে স্থানান্তর করেন। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসকগণের সঙ্গে যোগ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। অপারেশন থিয়েটারে শুরু হয় এক অসামান্য কর্মযজ্ঞ।

জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের ভাস্কুলার বিভাগের আবাসিক সার্জন ডা. মোখলেসুর রহমান সজল, ভাস্কুলার সার্জারির সহযোগী অধ্যাপক ডা. এনামুল হাকিম এবং পাশ্ববর্তী হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোবিলিয়ারী সার্জারির সহযোগী অধ্যাপক ডা. আখতার আহমেদ শুভ ও তাঁর টিম একত্রে মাল্টি ডিসিপ্লিনারি সার্জারিটি সম্পন্ন করেন।

হেপাটোবিলিয়ারী সার্জন পাকস্থলির পেছন থেকে যকৃতের ডান অংশ এবং অগ্নাশয়ের ছিঁড়ে যাওয়া অংশ মেরামত করে পিত্তথলি অপসারন করেন। ভাস্কুলার সার্জন নিম্নমহাশিরার সামনের ও পেছনের দেয়াল মেরামত করেন। এছাড়াও সার্জারি চলাকালীন এনেস্থেসিওলজিষ্ট হিসেবে ডা. শরীফ সামিরুল আলম ও ডা. মোনালিসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তথ্যসূত্র: ডাঃ মোঃ ইউসুফ হোসেন
স্টাফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।