মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসক সপ্তাহে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও করোনাযুদ্ধে শহীদ চিকিৎসকদের স্মৃতিচারণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১০:৫৬ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক সপ্তাহে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও করোনাযুদ্ধে শহীদ চিকিৎসকদের স্মৃতিচারণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ এপ্রিল, ২০২১, মঙ্গলবার

প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর যৌথ উদ্যোগে ১-৭ এপ্রিল,২০২১ পালিত হচ্ছে “চিকিৎসক সপ্তাহ”

চিকিৎসকদের কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন অনলাইনভিত্তিক আয়োজনের মাধ্যমে চিকিৎসক সপ্তাহ উৎযাপন হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৫ই এপ্রিল ২০২১ সন্ধ্যা ৭টা থেকে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও করোনাযুদ্ধে শহীদ চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সেইসাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হতে শুরু করে করোনাকালীন সময়ে যতজন চিকিৎসক শহীদ হয়েছেন তাদের স্মরণে ‘প্ল্যাটফর্ম’ ও ‘বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর যৌথউদ্যেগে আয়োজিত চিকিৎসক সপ্তাহ’-২০২১ এর আয়োজনের অংশ হিসেবে সেইসব শহীদ চিকিৎসকদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম এক্টিভিস্টগণ।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে রাত ৮ঃ০০ টায় অনুষ্ঠিত হয় চিকিৎসক সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা যার প্রতিপাদ্য বিষয় ছিল “মেডিকেল রিসার্চ ও বাংলাদেশের প্রেক্ষাপট”। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অধ্যাপক ডা. দীপক মিত্র, অধ্যাপক এবং চেয়ারম্যান, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট (নর্থ সাউথ ইউনিভার্সিটি)। আরো ছিলেন অধ্যাপক ডা. মনির হোসেন, প্রধান শিশু বিশেষজ্ঞ (ক্রিটিকাল কেয়ার পেডিয়াট্রিক্স), শিশু বিশেষজ্ঞ, আয়শা মেমোরিয়াল হসপিটাল, অধ্যাপক, নিওনেটাল মেডিসিন এন্ড এনআইসিইউ বিভাগ, বাংলাদেশ ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, ঢাকা শিশু হসপিটাল এবং ডা. মো. শেখ শহীদ উল্লাহ, দপ্তর সম্পাদক,
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক
খুরশিদা জেবিন জিনিয়া

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।