মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসক সপ্তাহের আলোচনা সভা “মেডিকেল শিক্ষাব্যবস্থাঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ২:২২ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক সপ্তাহের আলোচনা সভা “মেডিকেল শিক্ষাব্যবস্থাঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ এপ্রিল, ২০২১, মঙ্গলবার

গত ১ এপ্রিল, ২০২১ হতে প্ল্যাটফর্ম ও বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর যৌথ উদ্যোগে পালিত হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান “চিকিৎসক সপ্তাহ ২০২১”। এরই অংশ হিসেবে গত ২রা এপ্রিল, রাত ৮.০০ ঘটিকায় অনুষ্ঠিত বিশেষ পর্বে আলোচনা করা হয় মেডিকেল শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে।

উক্ত অনলাইন ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে ছিলেন ডা. সামান্থা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমেঃ অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী(সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (মেডিসিন বিশেষজ্ঞ ও রিউম্যাটোলজিস্ট, সাবেক চেয়ারম্যান, রিউম্যাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান (প্রধান গবেষক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার, সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)। আলোচনা পর্বে একে একে অতিথিবৃন্দ তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

শুরুতেই অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক জানান, “অতীত এবং বর্তমানে তেমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি। তিনি মেডিকেল শিক্ষা ব্যবস্থার অতীত ও বর্তমান নিয়ে আরও বলেন, “বিভিন্ন পারিপার্শ্বিক কারণে শিক্ষাব্যবস্থার মান, পরিবেশ ও মূল্যবোধের কিছুটা অবনতি হলেও তথ্য প্রবাহ ও সামগ্রিক ভাবে বিজ্ঞানের অবাধ বিস্তারে আজকালকার এমবিবিএস এর ছাত্র-ছাত্রীদের অধিগমন পূর্বের তূলনায় আরও বেশি সম্প্রসারিত।”

ছবিঃ আলোচনা সভার একাংশ

অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীর কাছে মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা ও স্কিল সেন্টার নিয়ে জানতে চাওয়া হলে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, “পুরাতন কিছু মেডিকেলে শিক্ষাব্যবস্থার পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রপাতি, টেকনোলজি ও দক্ষ জনবল কিছুটা থাকলেও সরকারি ও বেসরকারি, নতুন ও পুরাতন মেডিকেল কলেজ গুলোর বেশিরভাগেই রয়েছে মৌলিক বিষয়গুলোর শিক্ষক সংকট, যন্ত্রপাতিরও দক্ষ জনবলের সংকট।”

অন্যদিকে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের মেডিকেল শিক্ষাব্যবস্থার মূল পার্থক্য সম্পর্কে অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “মেডিকেল শিক্ষাব্যবস্থার কারিকুলামে একটা বৈশ্বিক পরিবর্তন এসেছে। কিন্তু আমাদের দেশের কারিকুলাম এখনও বেশ পুরাতন। যেজন্য আমাদের সমন্বিত শিক্ষায় এবং ছাত্র-ছাত্রীদের জ্ঞানার্জন এ অনেক ঘাটতি রয়েছে। একজন নিরাপদ চিকিৎসক তৈরীতে প্রয়োজন সমন্বিত শিক্ষা।

এছাড়াও ঘন্টাব্যপী আলোচনা পর্বের সম্পূর্ণ সময় জুড়ে অতিথিবৃন্দগণ বাংলাদেশ মেডিকেল শিক্ষাব্যবস্থার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর নানা ভালো দিক ও সংকটাবস্থা, মানসম্মত শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ ও সমাধান তুলে ধরেছিলেন তাদের বক্তব্যে।

নিজস্ব প্রতিবেদক
নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।