মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বাংলাদেশী চিকিৎসকের নিউমোনিয়া চিকিৎসায় আবিষ্কৃত ‘ বাবল সিপিএপি’

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ মার্চ ২০১৯, ৮:১৫ · হালনাগাদ: ২৪ মার্চ ২০১৯ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশী চিকিৎসকের নিউমোনিয়া চিকিৎসায় আবিষ্কৃত ‘ বাবল সিপিএপি’
লেখার আকার

ম্যালেরিয়া অথবা HIV প্রতিরোধের মত,বিশ্বব্যাপী গৃহীত উদ্যোগের অভাবে এবং এ বিষয়ে বিনিয়োগের অভাবে,প্রতিবছর নিউমোনিয়া রোগ নির্ণয়ে সবচেয়ে বেশি ভুল হয় এবং ভুল চিকিৎসা দেয়া হয়।এদের মধ্যে বেশিরভাগ শিশুই মারা যায়।বিশ্ব সংস্থা ও সরকারের শুভদৃষ্টি এবং রিসার্চের অভাব রয়েছে নিউমোনিয়া নিয়ে।
UNICEF এর নিউমোনিয়া স্পেশালিষ্ট ডা.স্টিফেন পিটারসন এ মত প্রকাশ করেন।

প্রতি বছর ৩লাখ শিশু মারা যায় ডায়রিয়ায় আর ৫লাখ শিশু ম্যালেরিয়ায়। কিন্তু নিউমোনিয়াতে মারা যায় ৯লাখ শিশু।শিশুমৃত্যুর হার বৃদ্ধিতে নিউমোনিয়া ডায়রিয়ার স্থান দখল করে নিয়েছে।কিন্তু তা এ জন্য নয় যে নিউমোনিয়ায় মৃত্যুর হার বেড়েছে বরং ডায়রিয়ায় মৃত্যুহার কমে যাওয়ার দরুণ এটা হয়েছে।যা সম্ভব হয়েছে ভ্যাক্সিন(টিকা),স্বল্পমূল্যের চিকিৎসা সেবা এবং স্যানিটারি ল্যাট্রিনের জন্য।

প্রফেসর ক্লুগেন বলেন এখন নিউমোনিয়া রোধেও আমাদের এভাবে কাজ করা উচিত।নিম্ন আয়ের দেশের শিশুরা এক্ষেত্রে বেশি আক্রান্ত। কারণ ভ্যাক্সিন।এই ভ্যাক্সিন এর মূল্য অনেক বেশি।নিউমোনিয়ার ভ্যাক্সিনের দাম বেশি হওয়ার কারণে বেশিরভাগ দেশই এ ব্যয় বহন করতে অক্ষম।

তবে জন্মের পরে ৬মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত।বাড়তি খাবার দেয়া উচিত নয়। যা শিশুদের রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।শিশুর নিউমোনিয়া হওয়ার পরিমান কমায় দেয় প্রায়
এক চতুর্থাংশ।

নিউমোনিয়া প্রতিরোধ এবং চিকিৎসায় যে বিনিয়োগের প্রয়োজন তা এখনও অনুপস্থিত। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীগণ জীবন বাচাঁতে তাদের নিজেদের কম খরচের উপায় উদ্ভাবন করছেন। এমনই একজন বাংলাদেশী চিকিৎসক মোঃ জুবায়ের চিশতি যিনি আইসিডিডিআরবি তে কর্মরত আছেন।
ডা.জুবায়ের আবিষ্কার করেন স্বল্প ব্যয়বহুল বাবল সিপিএপি[continuous positive airway pressure]।

যা তৈরি করা হয়েছে শ্যাম্পুর বোতল দিয়ে।এই ডেভাইসটি ভ্যান্টিলেটর মেসিনের কাজ সম্পন্ন করতে পারে।পার্থক্য একটাই এর দাম ২০০টাকারও কম কিন্তু একটা ভ্যান্টিলেটর মেসিনের দাম ১৫লাখ টাকারও বেশি।আইসিডিডিআরবি তে এটা প্রমাণিত হয়েছে যে,এই ডেভাইস ব্যবহার করে নিউমোনিয়ায় মৃত্যুহার ৭৫ শতাংশ কমায় আনা সম্ভব হয়েছে।

প্রিম্যাচিউরড বেবিদের চিকিৎসায় আপাতত এই ডেভাইস ব্যবহৃত হচ্ছে এবং ইথিয়পীয়ায় পরীক্ষিত হচ্ছে।

এই আবিষ্কার নিউমোনিয়া প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করবে বলে বলেছেন ডা.পিটারসন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।