বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ এর ভবিষ্যৎ এবং কিছু সম্ভাবনা


প্ল্যাটফর্ম নিউজ, ২১ মে ২০২০, বৃহস্পতিবার

ডা. জাহিদুর রহমান
ভাইরোলজিস্ট ও সহকারী অধ্যাপক,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা

আমাদের প্রথমেই একটি কথা মেনে নিতে হবে, কোভিড-১৯ ২০২২ সালের আগে পৃথিবী থেকে যাবে না। এর কারণ মূলত দুটি,

প্রথমত, এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনা কম। আবিস্কার হলেও সেটি আমাদের হাতে পৌঁছাতে এবং ব্যবহার করার পর ফলাফল পেতে কমপক্ষে দুই বছর সময় লাগবে।

দ্বিতীয়ত, বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ৫% কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ হার এবং হার্ড ইমিউনিটির সূত্র অনুযায়ী সারা পৃথিবীর কমপক্ষে ৬০-৭০% মানুষকে এই ভাইরাসে আক্রান্ত হতে হবে যা দুই বছরের আগে সম্ভব না। তাহলে আগামী দুই বছর কী কী পরিস্থিতির সৃষ্টি হতে পারে?

সম্ভাবনা-১
প্রথম ধাক্কায় অনেক মানুষ আক্রান্ত হবে। কয়েকজন থেকে শুরু করে কয়েক হাজার, কয়েক লাখ মানুষ আক্রান্ত হবে। বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার কারণে এক সময় সেই সংখ্যা আবার কমতে শুরু করবে। কিছু সময় পর ছোট ছোট আকারের আউটব্রেক দেখা দিতে পারে। স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হবে। এভাবেই ২০২২ সাল পর্যন্ত চলবে। উল্লেখ্য, চীন, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশ প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছে এবং পরবর্তীতে যে ছোটখাটো আউটব্রেকগুলো হবে, সেগুলোর জন্যও প্রস্তুতি নিচ্ছে।

সম্ভাবনা-২
প্ৰথম ধাক্কায় বেশ কিছু মানুষ আক্রান্ত হবে। একটি পর্যায়ে আক্রান্তের হার কমেও আসবে। কিন্তু কোন কারণে যদি স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাপনা ভেঙে পড়ে তাহলে দ্বিতীয় ধাক্কায় প্রথমবারের চাইতেও কয়েকগুন মানুষ আক্রান্ত হবে। এরপর এক পর্যায়ে আক্রান্তের হার কমে আসবে এবং দেড় থেকে দুই বছর ছোটখাটো আউটব্রেক হতে থাকবে। উল্লেখ্য যে, বাংলাদেশে ঈদের কয়েকদিন পর এরকম একটি পরিস্থিতি হওয়ার মারাত্মক আশংকা আছে। কারণ এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে, তার মধ্যে আবার ঢাকা শহরে। লাখ লাখ লক্ষণ বিহীন আক্রান্ত মানুষ গত কয়েকদিন আগে থেকে ঢাকা ত্যাগ করছে। যেহেতু টেস্ট বেশি করা হয় ঢাকা শহরে, সেহেতু ঈদের আগে পরে কয়েকদিন বর্তমানে শনাক্ত এবং মৃতের যে ঊর্ধমুখী হার, সেটি হয়ত আর বাড়বে না বা সামান্য কমে যাবে। কিন্তু ঈদের পর সারা দেশের মানুষকে সংক্রমিত করার কাজটি শেষ করে ঢাকাবাসী আবার যখন ফিরে আসবে, তার কয়েকদিনের মধ্যে একই সাথে ঢাকার কোন এলাকার বিশাল সংখ্যক মানুষ আক্রান্ত হয়ে যেতে পারে, যেটি প্রথম দিকের কয়েকগুন হবে। এরকম হওয়ার সম্ভাবনা আছে আরেকটি কারণে। বিভিন্ন হাসপাতাল এবং ল্যাবে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারীরা কিন্তু একটানা কাজ করে যাচ্ছে। তারা স্বাভাবিকভাবেই অল্প কিছুদিনের মধ্যেই ক্লান্ত হয়ে পড়বে। অন্য দিকে মূল পয়েন্টে মনোযোগ না দিলে পিপিই, পিসিআর কিটসহ বিভিন্ন সরঞ্জামের সংকট দেখা যেতে পারে। ঠিক এরকম একটা মুহূর্তে যদি প্রচুর মানুষ আক্রান্ত হয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। সুতরাং কেউ যদি মনে করেন ঈদের মধ্যে শনাক্ত সংখ্যা কমে এসেছে, ঈদের পরে লকডাউন তুলে নিয়ে সুখে শান্তিতে থাকা যাবে। তাহলে তারা পুরোপুরি অজ্ঞতা আর বিভ্রান্তির মধ্যে বসবাস করছেন। একই ঘটনা ভারত, পাকিস্তান, ইরান, আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে ঘটতে পারে।

সম্ভাবনা-৩
প্রথম দিকে বেশ
কিছু মানুষ আক্রান্ত হবে, এক পর্যায়ে সংক্রমণ কিছুটা কমে আসবে। কিন্তু সব সময়ই কম বেশি আক্রান্ত হতে থাকবে, অথবা নিয়মিত বিরতিতে আগামী দেড় দুই বছর সময় ধরে মাঝারি রকমের আউটব্রেক হতে থাকবে। কী পরিমাণ আক্রান্ত হবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই দেশের প্রস্তুতি এবং সক্ষমতার উপর। অর্থাৎ এক সাথে অনেক বেশি মানুষ আক্রান্ত বা মারা যাবে না। কিন্তু দীর্ঘ সময় যাবৎ অনেকে আক্রান্ত হবে এবং মারা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনাই বেশি।

উপরের কথাগুলো কোন মিডিয়া জার্নালের দৃষ্টি আকর্ষণের জন্য ভীতিকর করে লেখা না। প্রতিটি বাক্যের পিছনে বিজ্ঞান আছে। এই পর্যন্ত ঘটে যাওয়া ৫-৭ টি ভাইরাল প্যান্ডেমিকের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা এই কথাগুলো বলছেন। নীতি নির্ধারক এবং সচেতন নাগরিক, দুই পক্ষকেই এই মুহূর্তে দ্বিতীয় সম্ভাবনা নিয়ে সর্বোচ্চ সতর্ক হতে হবে। এটি ঠেকাতে যা যা করা প্রয়োজন, তাই করতে হবে।

সোজা কথা আরো অনেকদিন করোনাকে সাথে নিয়ে চলতে হবে, এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যে শক্তি এবং বুদ্ধি বেশি প্রয়োগ করবে, সেই টিকে থাকবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।