মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চিকিৎসকদের রক্তের ঋণ শোধ করা সম্ভব কি?

অংকন বনিকপ্রকাশ: ২০ মে ২০২০, ১১:০৬ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের রক্তের ঋণ শোধ করা সম্ভব কি?
লেখার আকার

বুধবার, ২০ মে, ২০২০

গত ২৭ এপ্রিল থেকে কোভিড রোগীদের জন্য প্লাজমা সংগ্রহের কাজ শুরু করেছিলাম। দিয়েছিলেন ডা. রাকিন। এরপর কতজন দিয়েছেন সেটা উল্লেখ করবোনা, হয়ত উল্লেখ করলে ভালো হত।

আজ সকালে একজন মহিলা চিকিৎসক আসলেন, গতকাল উনি যোগাযোগ করেছিলেন প্ল্যাটফর্মের সূত্রধরে। আজ আসলেন প্লাজমা দান করতে, ইচ্ছা ছিল যতটুকু পাওয়া যাবে তার থেকে তার একটি অংশ একজন চিকিৎসকের স্ত্রী ও মা(একই) কে দান করবেন। বাকিটুকু যার কাজে লাগে। প্লাজমা নেওয়া অবস্থায় জানা গেলো রোগীটি ইন্তেকাল করেছেন। প্লাজমা দেওয়া হলো এক মুমূর্ষু রোগীর জন্য ঢাকা মেডিকেলের।

এরপর আসলেন আরেকজন মহিলা চিকিৎসক একজন চিকিৎসকের স্বামীর জন্য প্লাজমা দিতে।শেষ বিকেলে আসলেন আরেক মহিলা চিকিৎসক, প্লাজমা দানের উপযুক্ত সময় হয়েছে তাই দান করতে আসলেন।

গত তিনদিন শুধু ফোন পাচ্ছি প্লাজমা লাগবে, প্লাজমা লাগেব। বিভিন্ন হাসপাতালের চাহিদা। চিকিৎসকদের পেজগুলোতে দেওয়া হচ্ছে সেই তালিকা, কোন গ্রুপের প্লাজমা।

এত চাহিদার পিছনে মিডিয়ার ভূমিকা রয়েছে। প্লাজমা নিয়ে আশা তৈরি হয়েছে। কিন্তু প্লাজমার ডোনার তৈরিতে এখনও ভূমিকা দেখলাম না সেই সব প্রচার। সীমাবদ্ধ শুধুই ডক্টরস কমিউনিটির ভিতর।

প্লাজমা নিয়ে বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই, অনেক কিছুই প্রমাণের বাকি। তবে চিকিৎসক সমাজ যতটুকু সাড়া দিয়েছে প্লাজমা ব্যাংক সমৃদ্ধিতে, তা ইতিহাসে লেখা হয়ে থাকবে।

তাই বলছি, চিকিৎসকদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়।

ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক
শেখ হাসিনা জাতীয় বার্ণ এবং প্লাস্টিক ইনস্টিটিউট

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।