মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: আগামীকাল ভোর ৬টা থেকে অবরুদ্ধ হচ্ছে নোয়াখালী জেলা!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:৫৫ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: আগামীকাল ভোর ৬টা থেকে অবরুদ্ধ হচ্ছে নোয়াখালী জেলা!
লেখার আকার

১০ এপ্রিল, ২০২০। শুক্রবার

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তারপ্রতিরোধে নোয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় আজ শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এক সভায় “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, নোয়াখালি” এর সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক” নোয়াখালী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) করার এ ঘোষণা জানানো হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন চলাকালে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ কর‍তে পারবেন না এবং এই জেলা থেকে কেউ অন্য জেলায় গমন করতে পারবেন না।
জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তিনি আরো বলেন, জরুরী পরিসেবা যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, চিকিৎসা সেবা, ঔষধশিল্প, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্যাদি ( শিশু ও পশু খাদ্য, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য), কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি এবং এতদ্বসংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী লকডাউন আওতার বহির্ভূত থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামীকাল ১১ এপ্রিল, ২০২০ তারিখ ভোর ৬.০০ ঘটিকা হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।