মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কেয়ার মেডিকেল কলেজে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ উদযাপন

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২১ উপলক্ষে আজ “প্ল্যাটফর্ম ঢাকা দক্ষিণ জোন” অন্তর্ভুক্ত “কেয়ার মেডিকেল কলেজ ইউনিটের” পক্ষ থেকে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন কেয়ার মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফারহানা সালাম, ভাইস প্রিন্সিপাল ডা. শাহরিয়ার আহমেদ। উপস্থিত ছিলেন সকল ফেস এর ডিপার্টমেন্ট হেড, লেকচারার স্যার- ম্যাম এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

সেমিনারটি সঞ্চারনা করেন কেয়ার মেডিকেল কলেজ এর ৪র্থ বর্ষের শিক্ষার্থী সিলভিয়া মীম এবং মাজহারুল ইসলাম।

সেমিনারে বক্তব্য রাখেন ফার্মাকোলজি বিভাগ এর লেকচারার ডা. নিরবানা আহমেদ ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শারমিন সাত্তার মুনমুন, ডা. রাবেয়া সুলতানা সহকারী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, প্রফেসর ডা. জি. এইচ এম শহীদুল হক, বিভাগীয় প্রধান ই.এন.টি, প্রফেসর ডা. বিজয় কৃষ্ণ দাস বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ।

আরো বক্তব্য রাখেন ডা.খন্দকার সাইফ ইমতিয়াজ, হেড অব ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিন। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ৫ম বর্ষের শিক্ষার্থী হুমাইরা অশিন সিগমা এবং সমাপনী বক্তব্য রাখেন কেয়ার মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ফারহানা সালাম।

 

সেমিনারের শুরুতেই অ্যান্টিমাইক্রোবিয়াল এর উপর বিষদ আলোচনা ও স্লাইড প্রেজেন্টেশন করেন ফার্মাকোলজি ডিপার্টমেন্ট এর লেকচারার পরবর্তীতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট হেড অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন এর ক্ষতিকর দিক গুলো তুলে ধরেন। কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্টিমাইক্রোবিয়াল কিভাবে আমাদের সামাজিকরণে ভূমিকা রাখছে আমাদের প্রতিকারের উপায় এ বিষয়ে বলেন।

সেমিনারের বক্তারা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্ট ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের করণীয় বিষয়গুলো তুলে ধরেন সেই সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা বিষয়ে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রয়োজনীতার কথা উল্লেখ করেন।

সেমিনারের শেষ পর্বে কেয়ার মেডিকেল কলেজ এর সম্মানিত প্রিন্সিপাল অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সর্বস্তরের জনসাধারণের মাঝে ছড়িয়ে দেয়ার কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এখন থেকেই এই সর্ম্পকে সাধারণ জনগণকে সচেতনা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। যে যেখানে আছে তাদের আশে পাশের মানুষদের বুঝাতে হবে। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ পালনের জন্য প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের আরো কার্যক্রম করার জন্য উৎসাহিত করেন।

এর আগে ১৮ তারিখ থেকে কেয়ার মেডিকেল কলেজ এর ছাত্র-ছাত্রীরা জনসাধারণের মাঝে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট সম্পর্কে সচেতন করার লক্ষ্যে লিফলেট ও পোস্টার বিতরণ করেন।

এবং তাদের এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট সম্পর্কে বুঝায় ও তাদের সিগনেচার গ্রহণ করে। সেই সাথে কলেজ এবং হাসপাতালের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।