মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
কেয়ার মেডিকেল কলেজ

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে কেয়ার মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ৬:০৭ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে কেয়ার মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২০, শনিবার

আগামী ৩০ নভেম্বর ২০২০ “চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস”। ২০১৯ সাল থেকে এই দিনটিকে “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস” হিসেবে পালন করা হয়।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টাঙানো কার্যক্রম চলমান রয়েছে।

আজ ২৮ নভেম্বর কেন্দ্রীয় দিক নির্দেশনা মোতাবেক “প্ল্যাটফর্ম কেয়ার মেডিকেল কলেজ ইউনিটের” পক্ষ থেকে কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ব্যানার টানানো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কার্যক্রমে উপস্থিত ছিল প্ল্যাটফর্ম কেন্দ্রীয় পরিষদের সদস্য, কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ইন্টার্ন চিকিৎসকগণ এবং প্ল্যাটফর্ম কেয়ার মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ।

ছবিঃ ব্যানার টাঙানো কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেঃ

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিক্ষার্থীরা নায্য দাবি চাওয়াতে কতৃপক্ষের হুমকি

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ আগস্ট ২০২২, রবিবার ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থী গত ৬ই আগস্ট থেকে তাদের মাইগ্রেশন এবং কেয়ার মেডিকেল কলেজ এবং এর অনুরূপ সকল অনুপযুক্ত মেডিকেল কলেজ বন্ধের দাবিতে প্রতিবাদ করছে। এই কলেজের ২০১৭-২০১৮ সেশন হতে ২০২১-…

১৪ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

মাইগ্রেশনের দাবি কেয়ার মেডিকেল শিক্ষার্থীদের

প্ল্যাটফর্ম নিউজ, ৮ই আগস্ট, ২০২২, সোমবার মাইগ্রেশনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থী। শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কলেজ ও হাসপাতাল ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মাইগ্রেশনের যৌক্তিকতা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ‘বিএমডিসি'র বেসরকারি মেডিকেল…

৮ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

কেয়ার মেডিকেল কলেজে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ উদযাপন

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২১ উপলক্ষে আজ "প্ল্যাটফর্ম ঢাকা দক্ষিণ জোন" অন্তর্ভুক্ত "কেয়ার মেডিকেল কলেজ ইউনিটের" পক্ষ থেকে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন কেয়ার মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফারহানা সালাম, ভাইস প্রিন্সিপাল…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।