মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

কর্নেল মালেক মেডিকেল কলেজে অ্যান্টিমাইক্রোবিয়াল এওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

অংকন বনিকপ্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১১:৫০ · ২ মিনিটে পড়ুন
কর্নেল মালেক মেডিকেল কলেজে অ্যান্টিমাইক্রোবিয়াল এওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ নভেম্বর, ২০২১, বুধবার

“এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২১” উপলক্ষে গতকাল ২৩ নভেম্বর, ২০২১ এবং আজ ২৪ নভেম্বর, ২০২১ প্ল্যাটফর্ম ঢাকা উত্তর জোনের অন্তর্ভুক্ত কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ ইউনিটে অ্যান্টিমাইক্রোবিয়াল এওয়ারনেস ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।

প্রোগ্রামটির উদ্বোধন করেন কর্নেল মালেক মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডা. জাকির হোসেন স্যার। সাথে আরো উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি বিভাগের সম্মানিত শিক্ষকগণ।

ইউনিট এক্টিভিস্টদের সক্রিয় অংশগ্রহণে প্রোগ্রামটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তাছাড়া প্ল্যাটফর্ম এক্টিভিস্ট ছাড়াও সার্বিক সহযোগিতায় কর্নেল মালেক মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও সক্রিয় অংশগ্রহণ করেছে। র‍্যালীর মাধ্যমে প্রোগ্রামটির উদ্বোধন করা হয়। পাঁচটি দল করে পাঁচটি স্পটে সাধারণ মানুষদের সঙ্গে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করা ও তাদের থেকে অ্যান্টিবায়োটিক সঠিক ভাবে ও শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসক এর দেওয়া ডোজ অনুযায়ী সেবন এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এন্টিবায়োটিক ক্রয় ও বিক্রয় সম্পর্কে সচেতনতা এবং যত্রতত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি নিয়ে সাক্ষর রাখা হয়।

এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল কর্নেল মালেক মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ 250 বেড সদর হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতাল সংলগ্ন সকল ফার্মেসি ও একটি পোল্ট্রি ফার্ম।

উল্লেখ্য, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর উপর সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, BARA এবং FAO এর যৌথ প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থানে এবং মেডিকেল কলেজে কার্যক্রমটি পরিচালনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ আসমা আখতার মুন্নী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।