মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনায় স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা ও দায়

৭ এপ্রিল, ২০২০

-ডা. মাহবুব ময়ূখ রিশাদ

আমার ইন্টার্নশীপ শুরু হয়েছিল ১৫ মে, ২০১২ সালে। স্থানঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ। পরিচালকের রুম থেকে শপথ নেওয়ার পর আমাদেরকে যার যার পদায়নকৃত ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার শুরু হয়েছিল সার্জারী দিয়ে। সার্জারী ২৪। আমাদের সময় লোকে একনামে চিনত ঐ ওয়ার্ডটিকে। আলাদা একটা নাম ছিল। নাম ছিল রয়েল ওয়ার্ড। সেই স্মৃতি আমিও বলেছি, আজ অন্য একটা বিষয়ে লিখছি।

আমি ঠিক করেছিলাম আমি যতগুলো রোগীর ডেথ সার্টিফিকেট লিখব সেগুলোর হিসেব আমি রাখব। মে মাস পার হলো, জুনের শেষের দিকে চলে এসেছি। জুনের ৩০ আমার জন্মদিন। ঠিক সেদিন আমি প্রথম ডেথ সার্টিফিকেট লিখলাম। গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে এক মহিলা প্রায় ৬০ শতাংশ বার্ন নিয়ে এসেছিলেন। নাম মনে আছে আমার। নাম ছিল নাসিমা। সার্জারিতে তুলনামূলক রোগী কম মারা যেত।

এরপর মেডিসিন শুরু হলো। চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। মেডিসিন এডমিশনের প্রথম নাইট ডিউটিতেই প্রায় ১০০ প্লাস রোগী ভর্তি হলো। সারাদিনে সবমিলিয়ে ১৬৭। বলে রাখা ভালো দিন যখন শুরু হয় ওয়ার্ডে বেড ফাঁকা ছিল ৮টা। ৮ টা বেড সকাল ৯টাতেই পরিপূর্ণ হয়ে গিয়েছিল।

আমার মেডিসিনের প্রথম নাইটে আমাকে ৩ টা ডেথ সার্টিফিকেট লিখতে হলো।

প্রথমজন সিওপিডির রোগী। ভীষণ শ্বাসকষ্ট নিয়ে এসেছে। আমি নতুন ইন্টার্ন, মানুষের প্রতি আমার ভীষণ মায়া। আমি এদিক সেদিক ছুটছি, রোগীটাকে অক্সিজেন দেওয়ার জন্য। ওদিকে পেছনে আরও চারজন রোগী এসে গেছে। আমি অক্সিজেন খুঁজে পাচ্ছি না। আমি কিছুই খুঁজে পাচ্ছি না। একটা ইসিজি করানো, ঐ মুহূর্তে সুগার দেখা সহ নানা বিষয়ের কিছুই করতে পারছিলাম না। কারণ সিস্টাররা ব্যস্ত, ওয়ার্ড বয়রা ব্যস্ত। আগেও যেসব রোগী এসেছে তাদেরকে মেডিসিন দিয়ে শেষ করতে পারেনি। ওয়ার্ডে পা ফেলার জায়গা নেই।

আমি ঘামছি। আমি নিশ্চিত আর দু এক মিনিটের ভেতরে রোগীটা মারা যাবে, হলো তাই।

পরে জানতে পারলাম, একটা নির্দিষ্টসংখ্যক রোগীকে অক্সিজেন দেওয়ার পর আর কাউকে দেওয়া যায় না, লাইন না থাকার জন্য। সেই সংখ্যাটা ১০ এর বেশি না। ১৬৭ জন রোগী ভর্তি। সবার অক্সিজেন লাগে না, যাদের লাগে সংখ্যাটা ৪০-৫০ এর কম ছিল না। কিন্তু ১০ জনের বেশি দেওয়া যাবে না। আমি এরপর ঘুরে ঘুরে যাদের অক্সিজেন লাগানো আছে, তাদেরকে দেখে দেখে সিদ্ধান্ত নিতে চাইলাম, এই মুহূর্তে কার বেশি প্রয়োজন নেই। সিনিয়র একজন ভাইয়া ছিল, এসব পাগলামি বাদ দে। ওদিকে দেখ, কী অবস্থা। আমি ইন্টার্ন বেশি কিছু বুঝি না, ভাইয়ারা বোঝালেন কীভাবে দ্রুত কাজ করতে হয়। আমি কাজ করতে পারছিলাম না।
—

ভেন্টিলেটর মেশিন বাদ দেন, আপনার আশেপাশে সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবস্থা আছে তো?

আমি আপনাকে চমেকের ২০১২ সালের ঘটনা বলেছি। এখনো এরকমই থাকার কথা। কোনোদিন কেউ তো ভুলেও তাকাননি ওসব জায়গা কীভাবে চলে, কোনোদিন না,একদম কোনোদিন না, স্রেফ গালি দিয়ে চলে গেছেন, ভেবেছেন এভাবেই চলে যাবে? ভেবেছেন ৬০ শয্যার ওয়ার্ডে ১৭০ রোগী ভর্তি থাকলে, আপনার কী? ভেবেছেন, আপনি নিজের ব্যবস্থা করে নিতে পারবেন? তাহলে আপনাকে করোনার দিনে স্বাগতম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।