সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কেরানীগঞ্জে আক্রান্ত তিনজন, ত্রিশ বাড়ি লকডাউন

০৭ এপ্রিল, ২০২০: কেরানীগঞ্জে জিনজিরাবাগ ও শুভাঢ্যা পূর্বপাড়া হিজলতলা এলাকায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনটি এলাকার প্রায় ত্রিশটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরা চর রঘুনাথপুর এলাকার এক ব্যক্তি এবং গত রোববার জিনজিরাবাগ এলাকার এক ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর শিশু হাসপাতালে পাঠানো হয়। সোমবার পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া হিজলতলা এলাকার এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার তার শরীরের রক্তের নমুনা পরীক্ষা করা হয়।সোমবার তার পরীক্ষায় ফলও পজিটিভ আসে। দুপুরেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তারা উপজেলা প্রশাসনের সহায়তায় অপর দুইজন ব্যক্তিকে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন কেরানীগঞ্জের জিনজিরা চর রঘুনাথপুর, জিনজিরাবাগ ও শুভাঢ্যা পূর্বপাড়া হিজলতলা এলাকার করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাসায় তালা ঝুলিয়ে দিয়েছে এবং লাল পতাকা টানিয়ে দিয়েছে। পাশাপাশি এই তিনটি এলাকার প্রায় ৩০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, এই তিন ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (কেরানীগঞ্জ সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে এই তিন এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব এলাকার কারও খাদ্যসামগ্রী ও ওষুধ প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে তা পৌঁছে দেওয়া হবে। তবে কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, ‘কেরানীগঞ্জের জিনজিরা, জিনজিরাবাগ ও হিজলতলায় এলাকার প্রতিটি প্রবেশমুখে পুলিশের পাহারা থাকবে। এই এলাকার নিরাপত্তা বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ‍লকডাউনে থাকা এলাকাবাসীর খাদ্যসামগ্রী ও অন্যান্য সমস্যায় আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।’

নিজস্ব প্রতিবেদক :
মাশতুরা জান্নাত মৃদুলা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।