মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কে পালিয়ে যাচ্ছে? পালানোর বুদ্ধিটিই বা কী?

০৭ এপ্রিল ২০২০:
ডা. শুভদীপ চন্দ
হৃদরোগ বিশেষজ্ঞ

বুঝলাম না- কোথায় কে পালিয়ে যাচ্ছে? এদেশে পালানোর বুদ্ধিটিই বা কী?

শিল্পী: সূত্র চাকমা

গত কয়েকদিন ধরে হাসপাতালে তেমন রোগী নেই। রোগীরা আসছেন কম। ট্রান্সপোর্টের অভাব বা করোনার ভয়- যে কারনেই হোক। একটি এলাকায় করোনা ঢুকলে সে হাসপাতালে থাকবেই- এরকম মানুষজন ভাবছে। তার উপর মাইকিং করে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। মাথা ব্যথা, ঘনঘন পায়খানা, পিঠ ব্যথার চিকিৎসা মোবাইলেই নিয়ে নিচ্ছেন। ভর্তি রোগীর সংখ্যা কম নয়, বলবো প্রায় শূন্য। কারন রোগীরা ভর্তিই হতে চান না। টিকিটের উপর ‘ডিনাইড এডমিশন’ লিখে বাড়ি চলে যান। ইঞ্জেক্টেবল ঔষধ দিলে বলেন ‘দিনে দুই/তিনবার এসে এসে দিয়ে যাব’। সেফট্রিয়াক্সন, ইনসুলিন বা এনঅক্সাপারিনের মতো ঔষধও এভাবে দিতে হচ্ছে।

বাস্তব গ্রাউন্ড থেকে কেউ কথা বলে না। হাসপাতালে কী শুধু জ্বর, কাশি, শ্বাসকষ্ট- মানে ফুসফুসের রোগীই আসে? স্কিনের রোগী আসে না? ইলেক্টিভ সার্জারীর রোগী আসে না? হার্টের রোগী চেক আপে আসে না? গায়নীর রোগী আসে না? রুটিন চেক আপ করার জন্য লোকজন আসে না? – এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। সেবা গ্রহীতারা যদি করোনার ভয়ে না আসেন, তারা যদি ভাবেন বর্তমান রোগে তো মরব না; করোনা ব্রিটিশ প্রধানমন্ত্রীকেও ছাড়ছে না। হাসপাতালে খামাকা গিয়ে রোগ না বাধাই- তবে কী সে ভাবনায় খুব বেশি অন্যায় হবে?

ইমার্জেন্সি সার্ভিস চলছে। আমাকে বলুন- মাথা ফাটিয়ে আসা রোগী মাথায় সেলাই পায় নি- দেখাতে পারবেন? প্র‍্যাগনেন্সি কমপ্লিকেশনে চিকিৎসা পাচ্ছে না- এরকম কি কোথাও পড়েছেন? ইমেডিয়েট সার্জারি লাগবে, সার্জারি হলো না- রোগী মারা গেল- এ ধরনের কিছু কী শোনা গেছে? হাড় গোড় ভাঙ্গায় প্লাস্টার ফ্লাস্টার হচ্ছে না- এরকম কোনো ভিডিও শেয়ার হয়েছে?

তাহলে কে পালালো? প্রাইভেট চেম্বার আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। তারপরও চেম্বার প্র‍্যাক্টিসে অনেক ফেক্টর কো-ফেক্টর থাকে। রোগী কম। আগে ২০ জন রোগী দেখতেন, এখন ২ জন রোগী- আগ্রহ থাকবে না! ঈদের আগে পরে এ ঘটনা সবসময় দেখা যায়। ঢাকা থেকে শুক্রবার গিয়ে রোগী দেখেন, এখন ট্রান্সপোর্ট বন্ধ- উনি কিভাবে যাবেন? প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল যত না ডাক্তারদের কারনে বন্ধ, তারচেয়ে বন্ধের বড় কারন- রোগীর ফ্লো কমে যাওয়া। তাদের দিক থেকে ভেবে দেখুন- তাদেরও স্টাফ আছে, খরচ আছে। এটা তাদের জন্য ব্যবসা। ব্যবসা না থাকলে তাদের পেট চলবে কিভাবে। সে দুশ্চিন্তা কী তাদের নেই?

হ্যাঁ, পার্টিকুলার কিছু রোগীর সমস্যা হচ্ছে। এরজন্য ডাক্তারদের পলায়নপর মন-মানসিকতার চেয়ে অনেক বেশি দায়ী পূর্ব পরিকল্পনার অভাব। কোথায় গিয়ে চিকিৎসা নিতে হবে- সেটাই তো স্পষ্ট নয়। ধরুন আপনি হার্টের বাইপাস করা রোগী, এখন জ্বর নিয়ে কার্ডিয়াক হাসপাতালে চলে গেলেন- তারা নিবে না। এটি তো রোগী এবং রোগীদের ভাল’র জন্যই নেয়া হয় না।

ব্লেম গেম করে কি হয়! ডাক্তার কেউ কেউ, রোগী তো সবাই। ডাক্তারের পরিবারে কী রোগ নেই, উনি কী রোগী হতে পারেন না! তাই সমস্যা ধরে সমাধান খোঁজা উচিত। ফ্লু কর্নার, ফিভার কর্নার, আইসোলেশন ইউনিট, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বেড, আইসিইউ- কোন কোন হাসপাতালে আছে, কখন কখন ভর্তি নিচ্ছে- ডিটেলসে প্রকাশ করা হোক। বেড ফাঁকা আছে কি নেই- আপডেট দেয়া হোক।

আপনি হয়তো জানেন না- বিএসএমএমইউ-র কার্ডিয়াক সেন্টারে রোগী মেঝেতে ভর্তি করে না। তার বেড সম্পূর্ণ ফিল আপ থাকলে, ”সিট নাই” সিলে দুঃখ প্রকাশ করে রোগী রেফার করে। এখন আপনি হার্ট এটাক নিয়ে সেখানে গিয়ে ভর্তি হওয়ার সুযোগ- নাও পেতে পারেন। সেখানে সে কর্তব্যরত চিকিৎসকের কিছু করার নেই। সে জনগণের টাকায় সরকারি মেডিকেলে পড়লেও তার কিছু করার নেই!

হেলথ সিস্টেম আপডেট করুন। সচেতনতা বৃদ্ধি করুন। কোন হাসপাতালে কতদূর চিকিৎসা হয়- জানুন। জেনে কথা বলুন। প্রয়োজনে পেইনফুল অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যসেবা কিভাবে আরো ঢেলে সাজানো যায়, সাজেশন দিন- কাজে দিবে।

হাসপাতালে সব ডকুমেন্টেড হয়। গত বছরের এ সময়ের রোগী সংখ্যার সাথে তুলনা করুন। পিপিই আসার আগে কেউ পালায় নি। পিপিই পাওয়ার পরও কেউ পালায় নি। যদি পালিয়ে থাকে, নির্দ্বিধায় শাস্তি দিন। আকাশে বাতাসে আন্দাজে বান ছুঁড়ে লাভ কি?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।