মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা থেকে সুস্থ হয়েই দায়িত্বে ফিরলেন এক করোনাযোদ্ধা চিকিৎসক

অংকন বনিকপ্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১:৪৬ · ২ মিনিটে পড়ুন
করোনা থেকে সুস্থ হয়েই দায়িত্বে ফিরলেন এক করোনাযোদ্ধা চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২২ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্ত চট্টগ্রামের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত তরুণ চিকিৎসক আসিফুল হক সুস্থ হয়েই নিজের পেশা চিকিৎসাসেবায় ফিরছেন। করোনায় আক্রান্ত হওয়ার আগে যিনি নিজেই নিজেকে ‘করোনাযোদ্ধা’ ঘোষণা দিয়ে এই করোনা পরিস্থিতিতে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত দায়িত্বের বাইরে টেলিফোনেও মানুষকে সেবা দিয়ে আসছিলেন।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (BITID) ল্যাবে দ্বিতীয় দফা টেস্টে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফের করোনা ফলাফল নেগেটিভ এলো। তার সাথে তার পরিবারের ছয় সদস্যের রেজাল্টও নেগেটিভ এসেছে।

ঐ তরুণ চিকিৎসক গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে জানান,

“সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বশীল চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন আমি ও আমার পরিবারের ৬ সদস্যের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। এখন নিয়ম অনুযায়ী আরেকবার টেস্ট করা হবে, তারপর আইসোলেশন থেকে ছাড়া পাবো।”

ফেসবুকেও তিনি লিখেছেন,

“আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ। পরিবারের সবাইকে COVID-19 করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। সবার ফলাফল নেগেটিভ এসেছে।”

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীর অন্তর্গত বৈলছড়ির বাসিন্দা ঐ চিকিৎসকের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়। ঐ দিন রাত থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এই তরুণ চিকিৎসক।

তার করোনা আক্রান্ত হওয়া নিয়ে ডা. আসিফুল হক এর আগে জানিয়েছিলেন,

“বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবাসীদের প্রচুর স্বজনকে চিকিৎসাসেবা দিয়েছি। আবার প্রবাসীরাও চিকিৎসাসেবা নিয়েছেন। সর্বশেষ ৭ এপ্রিল একজন প্রবাসীর স্বজন চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। আমার সন্দেহ, উনার কাছ থেকে সংক্রমিত হতে পারি।”

এরপর তিনি নিজে থেকেই হোম কোয়ারেন্টাইন মেনে চলেছেন। একপর্যায়ে নমুনা দেন করোনা ভাইরাস পরীক্ষার জন্য। ১৪ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রামের অন্য ১০ জনের সাথে তার নমুনার রিপোর্টও করোনা পজিটিভ আসে।

১৬ এপ্রিল তিনি জানিয়েছিলেন,

“আমি ভালো আছি, আল্লাহ চাইলে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। সবার দোয়া চাই যাতে সুস্থ হয়ে আবার চিকিৎসাসেবা শুরু করতে পারি।”

প্রসঙ্গত, ঐ চিকিৎসক করোনায় আক্রান্ত এটা জানার পর গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে লোহাগড়ার পর বাঁশখালীকেও লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।