মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

নড়াইলে করোনা ভাইরাসে আক্রান্ত হলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী

Rapid Newsপ্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ২:১৮ · ২ মিনিটে পড়ুন
নড়াইলে করোনা ভাইরাসে আক্রান্ত হলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী
লেখার আকার

২২শে এপ্রিল, বুধবার, ২০২০

দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী। ব্যাহত হচ্ছে সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা। সর্বশেষ নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক, একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন টিকাদান কর্মীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য তাদের শরীরে কোনো ধরনের করোনা উপসর্গ নেই। আক্রান্ত সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সকালে চিকিৎসক ও কর্মী মিলিয়ে আটজনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। আজ ভোরে সেখান থেকে ওই পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্বেগের বিষয় হলো আক্রান্তদের কারও শরীরে কোনো উপসর্গ বা লক্ষণ ছিল না, এখন পর্যন্ত নেই। তাই মনে হচ্ছে এ উপজেলায় সামাজিক সংক্রামণ শুরু হয়েছে। কিন্তু লক্ষণ না থাকায় বোঝা যাচ্ছে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, ‘আজ বিকেল তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো লোহাগড়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মাইকিং করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক বিশেষজ্ঞদের সঙ্গে কথা হচ্ছে পরবর্তী করণীয় নিয়ে।’

তথ্যগোপন করে চিকিৎসা নিতে আসা রোগীদের দাঁড়াই চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞগণ।

তথ্যসূত্র :জাতীয় দৈনিক

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।