বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনায় আক্রান্ত হয়ে খুলনায় প্রথম মৃত্যু, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক জন!

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২২ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। করোনার ছোবলে আক্রান্ত সমগ্র বাংলাদেশ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মারা যান নূর আলম খান নামের ৪৩ বছর বয়স্ক এক ব্যক্তি। মারা যাবার পর তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। খুলনায় করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

মৃত নূর আলম খান খুলনার রূপসা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। জানা যায়, তিনি একটি মোবাইল সার্ভিসিং কোম্পানিতে কাজ করতেন।

জানা যায়, সকাল পৌনে নয়টার দিকে নূর আলম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজনেরা। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার আশরাফুর রহমান। যেহেতু তাঁর মধ্যে করোনার উপসর্গ ছিল, সে কারণে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছিলেন ওই চিকিৎসক। পরবর্তীতে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রাত পৌনে আটটার দিকে পরীক্ষার রিপোর্ট আসে।

অন্যদিকে, কয়েক দিন আগে খুলনা নগরের করিমনগর এলাকায় যে ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল, তাঁর শরীরে আর করোনাভাইরাস নেই। আজ ওই পরিবারের তিনজন সদস্যসহ করোনায় আক্রান্ত ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। সেখানে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল আহাদ বলেন,

“সকালে উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। অন্যদিকে খুলনা নগরের করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন।”

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন,

“রূপসার মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ির আশপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়া তাঁর সংস্পর্শে যাঁরা গিয়েছিলেন, তাঁদের খোঁজ নেওয়া হচ্ছে। তাঁদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।”

জানতে পারা যায়, গতকাল (২১ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই দফায় মোট ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।