মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা চিকিৎসায় প্রথম স্বীকৃত ওষুধ

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৩ মে ২০২০, ৩:৪৯ · ২ মিনিটে পড়ুন
করোনা চিকিৎসায় প্রথম স্বীকৃত ওষুধ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
৩ মে, রবিবার, ২০২০

– মেজর ডা. খোশরোজ সামাদ

আমরা জানি COVID-১৯ একটি ভাইরাসঘটিত রোগ। মূলত অদ্যবধি ভাইরাসকে পুরোপুরি ধংস করবার জন্য কার্যকরী কোন ওষুধ আবিস্কার হয় নি। তাই SARS, MERS, AIDS সহ ভাইরাসঘটিত অন্যান্য অসুস্থতায় চিকিৎসা বিজ্ঞানকে অসহায় মনে হয়েছে।

নতুন কোন ওষুধ বাজারে আনতে গেলে আমেরিকার ফুড এন্ড ড্রাগ এজেন্সি (এফডিএ) এর অনুমোদন প্রয়োজন। শুধু ল্যাবরেটরিতে পরীক্ষাই নয়, প্রাণীর উপর ট্রায়াল, স্বল্প সংখ্যক স্বেচ্ছা প্রণোদিত রোগীর উপর পরীক্ষা, পোস্ট মার্কেটিং সার্ভিলেন্সের স্তর পেরিয়েই এই সংস্থা নতুন ওষুধ অনুমোদন দেয়।অদ্যবদি কোভিড-১৯ এ ব্যবহৃত হাইড্রোক্সি ক্লোরাইড , এজিথ্রোমাইসিনসহ অন্যন্য ওষুধ এফডিএ এর অনুমোদন ব্যতিরকে চিকিৎসকগণ নিজ ঝুঁকিতে রোগীকে প্রয়োগ করেছেন।

গত ১লা মে ‘Remdisivir’ ওষুধটিকে কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার করবার জন্য এফডিএ স্বীকৃতি দিয়েছে। এর আগে ইবোলা ভাইরাস সংক্রমণে এই ওষুধ ব্যবহার হলেও প্রত্যাশিত সাফল্য আসে নি। তবে, এই ওষুধটি শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসায় ইমার্জেন্সি ইউজ অথারাইজেশনের মানদন্ডে ব্যবহার করতে অনুমতি দেয়া হয়েছে। এ ধরণের রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা খুব কম থাকে এবং ভেন্টিলেটর প্রয়োজন হয়।

এই ওষুধটি শুধুমাত্র ইনজেকশন এবং ইনহেলার হিসেবে পাওয়া যায়। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব, কাঁপুনি, ঘাম হওয়া, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে।

বেশীর ভাগ করোনা রোগী ওষুধ ব্যতীত বা সামান্য ওষুধেই ভাল হয়ে যায়। শুধু ভেন্টিলেটরে রাখা জটিল রোগীদের আরোগ্য সম্ভাবনার রোডম্যাপ Remdisivir অনেকদূর এগিয়ে নিয়ে গেল। আশা করা যায় এইভাবে একদিন বিজ্ঞানের কাছে কোভিড-১৯ পদানত হবে।
কবে? কোন এক শুভ সকালে। হয়ত আগামীকালের পূবের সূর্য সেই সুখবরটি আমাদের দেবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।