সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা যুদ্ধে জয়ী দশ মাসের আবির, সুস্থ আছেন মা

প্ল্যাটফর্ম নিউজ, ৩ মে ২০২০, রবিবার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভার পূর্ব জোয়ারা গ্রামে পরিবারের সাথে বসবাস করে শিশু আবির। বেশ কিছুদিন জ্বর থাকার কারনে করোনা সন্দেহে গত ১৭ এপ্রিল শিশু আবিরের নমুনা সংগ্রহ করা হয়। ২১ এপ্রিল (মঙ্গলবার) রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ করোনা শনাক্ত হওয়ার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।

এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এবং একই সাথে সুস্থ হওয়া করোনা আক্রান্ত শিশু আবির। প্রাণঘাতী ভাইরাসটির কাছে যেখানে হার মানছে অসংখ্য কিশোর, যুবক ও বৃদ্ধ, সেখানে দশমাসের এই শিশু সুস্থ হওয়ার বিষয়টি নতুন আশা জাগাচ্ছে সবার মধ্যে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জানান, ২২ এপ্রিল শিশুটিকে ভর্তি করানোর পর তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। হাসপাতালের সার্বিক চিকিৎসায় শিশুটি কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। চিকিৎসাধীন অবস্থায় দুই দফা পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ ফলাফল আসে। শিশু আবিরের সাথে তার মা ছিলেন, তাই করোনা সংক্রমণ ঝুঁকির কারনে তার মায়ের নমুনা পরীক্ষা করা হয়। গত শুক্রবার মা-ছেলের নেগেটিভ আসে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেকআপ করে শিশুটিকে পুরোপুরি সুস্থ জানান।

তিনি আরও বলেন, শিশুরা বিভিন্ন জটিলতায় ভোগেন। শিশুদের সবসময় নানা রকম সমস্যা থাকে। এসবের মধ্যে তাদের চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসকদের জন্য খুবই কষ্টসাধ্য। তারপরও আবিরের মতো শিশু রোগীরা সুস্থ হয়ে উঠবেন এটাই সবার প্রত্যাশা। গতকাল শনিবার দুপুরে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। সেই সাথে আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। আবিরসহ আরও ২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে করোনার চিকিৎসা দেওয়া জেনারেল হাসপাতাল থেকে মোট ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো.আবদুর রবের নেতৃত্বে হাসপাতালটিতে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, ভেন্টিলেটরসহ আইসিইউ যুক্ত করা হয়েছে এতে করোনা চিকিৎসায় স্বস্তি মিলছে। ১০ মাস বয়সী আবিরকে নিয়ে আমরা সতর্ক ছিলাম। আমাদের চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করছেন, জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন।

তিনি সাধারন মানুষের উদ্দেশ্য বলেন, ‘করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। বয়স্ক এবং যাদের জটিল রোগ আছে তাদের জন্য করোনা একটু ঝুঁকিপূর্ণ। তবে ভাইরাসটি ছড়ায় মানুষ থেকে মানুষ। তাই সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বিকল্প নেই। হাঁচি-কাশির জন্যও মেনে চলতে হবে সামাজিক শিষ্ঠাচার।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।