মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

ইতিহাস সৃষ্টি করে যুবাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Platformপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ৯:১৯ · ২ মিনিটে পড়ুন
ইতিহাস সৃষ্টি করে যুবাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ
লেখার আকার

১০ ফেব্রুয়ারি ২০২০: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে বাংলাদেশ।

গতকাল দক্ষিণ আফ্রিকায় মাঠে নামে বাংলাদেশ-ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় যুবারা। ১৭৮ রানের জবাবে জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ যুব দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

তাদের জুটিতে আসে ৫০ রান। তামিম ১৭ রান করে সাঝঘরে ফিরেন। এরপর বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় শুরু হয়ে যায়। বিষ্ণয়ের বলে ৮ রান করে বোল্ড হয়ে ফিরেন মাহমুদুল হাসান জয়। এদিকে ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন ইমন। দলের ব্যাটিং বিপর্যয়ে দাঁড়াতে পারেনি তৌহিদ হৃদয়ও। এরপর ১ রান করে রবি বিষ্ণয়ের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেন শাহাদাত হোসেন। একে একে উইকেট হারাতে থাকে টাইগার যুবারা। সুশান্ত মিশরার বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ৭ রান করে ফিরেন শামিম। ব্যাট হাতে দাঁড়াতে পারেননি অভিষেক দাসও। ৫ রান করে কার্তিকের হাতে ক্যাচ দিয়ে মিশরার দ্বিতীয় শিকার হন তিনি। দলের ব্যাটিং বিপর্যয়ে মাঠে ফিরেন ইমন। ইনজুরির কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

অধিনায়ক আকবর আলির সঙ্গে চাপ কাটিয়ে লড়াই করে যাচ্ছিলেন ইমন। কিন্তু তিনি ৪৭ রান করে জয়সওয়ালের বলে আকাশের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। ইমন ফিরলেও একাই লড়ছেন আকবর। কিন্তু ম্যাচে এবার বৃষ্টি আঘাত হানে।

বৃষ্টি থামার পর মাঠে নামে টাইগার যুবারা। মাঠে নেমেই জয় পেয়েছে টাইগার যুবারা। ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ যুবারা। প্রথমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জিতলো বাংলাদেশ। ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ দলের অধিনায়ক – আকবর আলী। দলের গুরুত্বপূর্ণ মূহুর্তে তিনি ৭৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন।

তারেক হাসান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।