মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

আনোয়ার খান মডার্ন হাসপাতালের ১০ জন চিকিৎসকসহ আইসিইউ ইউনিট কোয়ারেন্টাইনে

Platformপ্রকাশ: ২৪ মার্চ ২০২০, ৯:২০ · ১ মিনিটে পড়ুন
আনোয়ার খান মডার্ন হাসপাতালের ১০ জন চিকিৎসকসহ আইসিইউ ইউনিট কোয়ারেন্টাইনে
লেখার আকার

২৪ মার্চ ২০২০: আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ জন চিকিৎসকসহ পুরো আইসিইউ ইউনিট আজ থেকে হোম কোয়ারেন্টিনে থাকবেন। একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একজন রোগী আনোয়ার খান মডার্ণ মেডিকেলের ইমার্জেন্সী বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে কেবিনে ভর্তি থাকলেও অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে আইসিইউ তে স্থানান্তর করা হয়। পরে করোনা পজিটিভ প্রমাণিত হওয়ায় ১০ জন ডাক্তারসহ পুরো আইসিইউ ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদের মধ্যে ২জন ডাক্তারের অবস্থার অবনতি হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর পর এবার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কোয়ারেন্টিনে গেলেন। এর মধ্যে ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

নিজস্ব প্রতিবেদক/ডা টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।