মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

স্ট্রোক হলে যা করণীয়

Platformপ্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১২:২৫ · ২ মিনিটে পড়ুন
স্ট্রোক হলে যা করণীয়
লেখার আকার

কোন কারণে মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার ফলে স্নায়ুকোষ নষ্ট হয়ে যাওয়া কে বলা হয়ে থাকে স্ট্রোক (stroke)।

মস্তিষ্কের কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল। অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ করত ওই অংশগুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। পৃথিবিতে প্রতি ছয় সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে মারা যায়। অথচ সঠিক সময়ে ডায়াগনোসিস এবং সময় মতো স্ট্রোক সেন্টারে নিয়ে যেতে পারলে স্ট্রোক পরবর্তী জটিলতা এড়ানো যায়।

ঢাকায় স্ট্রোক সেন্টারের ঠিকানা:
১) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা
২) ল্যাবএইড হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
৩) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৪) স্কয়ার হসপিটালস, পান্থপথ ঢাকা
৫) ইউনাইটেড হসপিটাল, গুলশান, ঢাকা
৬) কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, ঢাকা (সিএমএইচ)
ক্যান্টনমেন্ট, ঢাকা
৭) ইমপালস হসপিটাল, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
৮) এপোলো হসপিটালস, ঢাকা
৯) ডা: সিরাজুল ইসলাম মেডিকাল কলেজ ও হাসপাতাল
মগবাজার, ঢাকা
১০) জেড. এইচ. সিকদার উইমেন মেডিকেল কলেজ হাসপাতাল
ধানমন্ডি, ঢাকা

স্ট্রোক শনাক্তকরণের উপায় :
F.A.S.T পদ্ধতি
F: Face- মুখের একদিক যদি ঝুলে পড়লে
A: Arm- হাত অথবা শরীরের একপাশে দুর্বল হয়ে গেলে
S: Speech- মুখের ভাষা জড়িয়ে আসলে
T: Time- লক্ষণ দেখা যাওয়া মাত্র দ্রুত সিটি স্ক্যান আছে এমন হাসপাতালে নিয়ে যেতে হবে।

সময়মতো চিকিৎসা নিলে স্ট্রোক থেকে সুস্থ হওয়া সম্ভব। লক্ষণ দেখা যাওয়ার ৪.৫ ঘন্টার মধ্যে রোগীকে সিটি স্ক্যান আছে এমন হাসপাতালে নিয়ে যেতে হবে। যতো তাড়াতাড়ি রোগী চিকিৎসা পাবে, জটিলতার ঝুঁকি ততো এড়ানো যাবে।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।