মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
গাইডলাইন

এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার্থীদের জন্য বিসিপিএস এর অরিয়েন্টেশন কোর্স

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১:০৮ · ২ মিনিটে পড়ুন
এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার্থীদের জন্য বিসিপিএস এর অরিয়েন্টেশন কোর্স
লেখার আকার

২৬ ফেব্রুয়ারি, ২০২০
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য মেডিসিন,পেডিয়াট্রিকস এবং ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজি এই তিনটি বিষয়ের ওরিয়েন্টেশন কোর্স শুরু হতে যাচ্ছে।

১০ দিন ব্যাপী মেডিসিন ওরিয়েন্টেশন কোর্সটি চলবে ৭ই মার্চ – ১৬ মার্চ ২০২০ পর্যন্ত। ২৯শে ফেব্রুয়ারী দুপুর ৩টা পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।

১০ সপ্তাহ ব্যাপী পেডিয়াট্রিকস ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে ১২ই মার্চ ২০২০ হতে । প্রতি বৃহস্পতিবার দুপুর ২.৩০-৫.৩০ মিনিট এবং শুক্রবার সকাল ৮.৩০-১২.৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৭ই মার্চ ২০২০ দুপুর ৩টা পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।

ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজি বিষয়ে কোর্স শুরু হবে ৬ই মার্চ হতে। ১০ দিন ব্যাপী কোর্সটি শুক্রবার সহ ১৫ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রেজিষ্ট্রেশন করা যাবে ২রা মার্চ ২০২০ দুপুর ৩টা পর্যন্ত।

ওরিয়েন্টেশন কোর্সের কাঠামো, বিষয় ও শিক্ষাদানের পদ্ধতি এফসিপিএস ১ম পর্ব পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশের অভিজ্ঞ ও প্রথিতযশা শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হবে।

রেজিষ্ট্রেশনের জন্য সচিব,বিসিপিএস এর অনুকূলে ৩,০০০/- (তিন হাজার) টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বা সরাসরি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বা ঢাকা ব্যাংক লিমিটেড এ জমা দিয়ে ব্যাংক রশিদ সহ কলেজের হিসাব শাখায় রেজিষ্ট্রেশন করা যাবে (বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত)।

ডাউনলোড লিংক:
http://bcps.edu.bd/tushar/upload/orientation20192.pdf

নিজস্ব প্রতিবেদক/ নাহিদা হিরা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ আগষ্ট ২০২০, সোমবার আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন। 'গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী' এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। 'বিআরটিএ' এর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী…

৩১ আগস্ট ২০২০বিস্তারিত পড়ুন

“Critical Care & IPC Measures in COVID-19”: আলোচনার সার সংক্ষেপ

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার গত ৪ জুলাই শনিবার, প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত ওয়েবিনার সিরিজের ৩য় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে কোভিড-১৯ এবং এ সময়ের ক্রিটিকাল কেয়ার নিয়ে বিস্তারিতভাবে বিজ্ঞ আলোচকেরা কথা বলেন। এছাড়া দেশব্যাপী জুনিয়র ডাক্তার এবং…

৯ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।