মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

ঢামেকে অসম্পূর্ণ খাদ্যনালী ও পায়ুপথবিহীন নবজাতক শিশুর সফল অপারেশন

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ৯:৪৩ · ২ মিনিটে পড়ুন
ঢামেকে অসম্পূর্ণ খাদ্যনালী ও পায়ুপথবিহীন নবজাতক শিশুর সফল অপারেশন
লেখার আকার

২৫ ফেব্রুয়ারি, ২০২০
গত ৫ ফেব্রুয়ারি, ২০২০ (বুধবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে অসম্পূর্ণ খাদ্যনালী (ইসোফ্যাগাস) ও পায়ুপথবিহীন এক নবজাতক শিশুর শরীরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন চিকিৎসকরা। শিশু সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলম জানান,’দুই দিনের শিশুর শরীরে অস্ত্রোপচার করা বেশ কঠিন ছিল। আমরা সফল হয়েছি।’

সার্জারি বিভাগের অধ্যাপক ডা. টাবলু আব্দুল হানিফের তত্ত্বাবধায়নে অস্ত্রোপচার করেন ডা. মো. মাহবুবুল আলম, ডা. সৈয়ম আব্দুল আদিল, ডা. পার্থ সারথী মজুমদার, ডা আশফাক নবী (কনক), ডা. জিয়াউল হক (জিয়া)। অবেদনবিদের (অ্যানেস্থিথিস্ট) মধ্যে ছিলেন ড. কে. এম শফিকুল আলম এবং তার সহকর্মীরা। অস্ত্রোপচার ও চিকিৎসার সার্বিক সহযোগীতায় ছিলেন ডা: জগলুল গাফফার খাঁন। ২৪ ফেব্রুয়ারি,২০২০ (সোমবার) হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩১ জানুয়ারি জম্ম নেয়া এই শিশুটিকে ১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এর তিনদিন পর (৫ ফেব্রুয়ারি) শিশু সার্জারি বিভাগের চিকিৎসকরা দুইটি অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী পূনঃনির্মাণ ও পায়ুপথ তৈরী করেন। শিশুটি এখন সুস্থ রয়েছে বলে জানান ডা. মো. মাহবুবুল আলম।

তিনি বলেন, জন্ম নেওয়ার পর থেকে শিশুটির পেট ফুলে ছিল। সে মায়ের বুকের দুধ খেতে পারছিল না। এমন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখা যায় সে ‘ইসোফ্যাজিয়াল এ্যাট্রেসিয়া উইথ ট্রাকিওইসোফ্যাজিয়াল ফিস্টুলা উইথ এ্যানোরেক্টাল ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত।

তিনি আরও বলেন, যদিও বাংলাদেশে এমন রোগাক্রান্ত শিশুর সংখ্যা কম। কিন্তু বেশিরভাগ শিশু অস্ত্রোপচারের পর মারা যায়। এ রোগে আক্রান্ত ঢাকা মেডিকেলে অপারেশন করা কোন শিশু এখনও বাঁচেনি। এটাই প্রথম।’

নিজস্ব প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।