বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অধ্যাপক ডা. মনসুর খলিল: জ্ঞান ও সেবায় জীবন উৎসর্গ করেছেন যিনি

৪ ডিসেম্বর ২০১৯

অধ্যাপক ডা. মনসুর খলিল। ১৯৬১ সালের ৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডি সম্মিলিত সামরিক হাসপাতালে জন্মগ্রহণ করেন দেশের এই মেধাবী সন্তান। ওনার পিতা ছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

মেট্রিক ইন্টার দুটোতেই ৪ বিষয়ে স্টার মার্কসহ সম্মিলিত মেধাতালিকায় ১৫ তম স্থান দখল করে সফলতার স্বাক্ষর রেখে ভর্তির সুযোগ পান ঢাকা মেডিকেল কলেজে। কিন্তু আরেক কিংবদন্তী সহোদর অধ্যাপক ডা. মহসিন খলিলের টানে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে।

মেধার কারণে পুরো মেডিকেল কলেজে সবাই এক নামে চিনে মনসুর খলিলকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ১ম পেশাগত পরীক্ষায় প্রথম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষায় দ্বিতীয় এবং ৪র্থ বা ফাইনাল পেশাগত পরীক্ষায় আবারও প্রথম স্থান দখল করে রেকর্ড মার্কস নিয়ে এমবিবিএস পাশ করেন ডা. মনসুর খলিল।

অধ্যাপক ডা. মনসুর খলিল

তুখোড় মেধাবী এই চিকিৎসক ৮ম বিসিএসেও সর্বোচ্চ নম্বর পেয়ে সরকারী চাকুরিতে যোগদান করেন। তৎকালীন আইপিজিএমআর (বর্তমান বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) থেকে এনাটমিতে থিসিস করেন রেকর্ড নম্বর সহকারে। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে এনাটমিতে পিএইচডি করতে যান, ১৯৯৯ সালে সেখানেও ইতিহাস সৃষ্টি করে স্পেশাল রিকমেন্ডেশন পান। গবেষণার আকর্ষণীয় অফার, উন্নত বিশ্বের যত সব লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে সরকারী বেতনের টাকায় হাজার হাজার চিকিৎসকের ভিত্তি গড়ে দিতে ডা. মনসুর খলিল দেশে ফিরে আসলেন নীরবে নিভৃতে।

জ্ঞানপিপাসা মেটাতে এবারে ডা. মনসুর খলিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ভেটেরিনারি এনাটমিতে মাস্টার্স এবং সিলেট মেডিকেল কলেজ থেকে ফরেন্সিক মেডিসিনে ডিপ্লোমা ও এমসিপিএস করেন। একে একে বগুড়া, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং সবশেষে কিশোরগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজের নির্জন এক কেবিনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. মনসুর খলিল।

দুইটা শার্ট, দুইটা প্যান্ট, একটা চৌকি, একটা সাধারণ চেয়ার টেবিলে তার একাকী সংসার, বিয়েটাও করেন নি। দেশের আনাচে কানাচে মেডিকেল কলেজে চিকিৎসক গড়ার অক্লান্ত পরিশ্রমে মনোনিবেশ করেন। মৃত্যুর পর তার ব্যাংক একাউন্টে মাত্র দুই হাজার টাকা পাওয়া যায়।

অথচ একটা জাতীয় দৈনিকেও এই মহান ব্যক্তিটির ত্যাগ তিতিক্ষা, অনাড়ম্বর জীবন যাপন, ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষক হিসেবে নিবেদন, জীবনদর্শন- জীবনাচরণ নিয়ে একটা নিউজ ছাপা হলো না। এরকম শত শত চিকিৎসক দেশের আনাচে কানাচে নীরবে নিভৃতে মানবসেবা করে যাচ্ছেন, মফস্বল শহরে বসে বিশেষজ্ঞ চিকিৎসক গড়ার কারখানা পরিচালনা করছেন, তাদের নিয়ে কোনদিনই কোন হৈচৈ হয় না!

তথ্যসূত্র: ডা. গোলাম রাব্বি চৌধুরী
প্রতিবেদন/সামিউন ফাতীহা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।