মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

পটিয়ায় নিজস্ব কর্মস্থলে আহত চিকিৎসকের মামলায় আসামি গ্রেফতার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ৭:৪৮ · ২ মিনিটে পড়ুন
পটিয়ায় নিজস্ব কর্মস্থলে আহত চিকিৎসকের মামলায় আসামি গ্রেফতার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১শে নভেম্বর, শনিবার, ২০২০

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউদ্দিন মো. সাকিব ও হাসপাতালের অন্যান্য কর্মচারীর উপর হামলা এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুরের অভিযােগে গত ৯/১০/২০ তারিখে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২ জন আসামি গ্রেপ্তার হলেও মামলার ১ নং আসামি গত দেড় মাস পলাতক ছিল বলে জানা যায়।

গত ২০শে নভেম্বর রোজ শুক্রবার রাতে ১ নং আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়াও পুলিশ দ্রুত চার্জশিট দাখিল করবে বলে নিশ্চিত করেছে উক্ত ঘটনার ভুক্তভোগী চিকিৎসক ডা. সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের অন্যান্য চিকিৎসক এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন-

“আমরা শুরু থেকে শক্ত অবস্থানে ছিলাম।
ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও স্যারদের আন্তরিক সহায়তায় এটি সম্ভব হয়। পটিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ সহযােগিতার জন্য। ভবিষ্যতের জন্য সবার দোয়াপ্রার্থী।”

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.        জিয়াউদ্দিন মো. সাকিব

উল্লেখ্য, গত ৯ই অক্টোবর (শুক্রবার) দুপুর প্রায় ১২.০০ ঘটিকার দিকে সন্ত্রাসী হামলায় নিজস্ব কর্মস্থান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউদ্দিন মো. সাকিব আহত হন। মূলত, পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা, যাবতীয় প্রক্রিয়া সম্পন্নপূর্বক শিশুটিকে মৃত ঘোষণা দিয়ে মৃতদেহ স্বজনদের হস্তান্তর করেন কর্তব্যরত এই চিকিৎসক। তারা মৃতদেহ নিয়ে বাড়ি গেলে মৃতদেহে পেশির সংকোচন লক্ষ্য করলে শিশুটির স্বজনরা দলেবলে হাসপাতালে এসে শিশুটির বেঁচে থাকা দাবী করতে থাকে এবং চিকিৎসকের উপর বেধড়ক হামলে পড়ে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।