মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হৃদকোষে প্রথম করোনা ভাইরাস শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে আগস্ট ২০২০, রবিবার

ব্রাজিলের ১১বছরের এক শিশুর হৃদপেশি ও হৃদপিন্ডের সকল স্তরের কোষে করোনা ভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। এমনকি দেহের যেসব কোষ জীবাণু প্রতিরোধ করে (inflammatory cell),  সেসব কোষেও এই জীবাণু পাওয়া গেছে। শিশুটি করোনা ভাইরাসজনিত বহুতন্ত্র সংক্রমণ (multisystem inflammatory syndrome) উপসর্গের পাশাপাশি মায়োকার্ডাইটিস অর্থাৎ হৃদপেশির সংক্রমণ নিয়ে আসে। পরবর্তীতে হার্ট ফেইলিওরে (হৃদযন্ত্র বিকল) মারা যায়। বলা হয়েছে, এই ঘটনাটিই করোনা ভাইরাস সরাসরি হৃদযন্ত্রে সংক্রমণ করার প্রথম প্রমাণ। ইতিপূর্বে কোভিড রোগীর হৃদপ্রদাহ জনিত মৃত্যুর জন্য করোনা ভাইরাস দায়ী বলে ধারণা করা হলেও হৃদপেশিতে এই ভাইরাস কখনো পাওয়া যায় নি, এটিই প্রথম।

ব্রাজিলের সাও পলো বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের চিকিৎসক মারিসা ডলনিকফ বলেছেন, “ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দ্বারা পরীক্ষায় পর্যবেক্ষিত বিভিন্ন হৃদকোষে করোনা ভাইরাসের উপস্থিতি এটাই প্রমাণ করে যে এই ভাইরাস দিয়ে সরাসরি হৃদপিন্ডে প্রদাহ সৃষ্টির সম্ভাবনা আছে”।

গত এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, “একজন প্রাপ্তবয়স্ক কোভিড রোগীর হৃদযন্ত্রে গভীর ক্ষত দেখা দিলেও বিভিন্ন হৃদকোষে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।” কিন্তু এই শিশুটির ক্ষেত্রেই এমন উপস্থিতি প্রথম দেখা যায়।

বস্টনের বাইম ইন্সটিটিউট অফ ক্লিনিকাল রিসার্চের সিইও মাইকেল গিবসন জানান, “এমন ঘটনা করোনা ভাইরাসের হৃদপেশি ভেদ করারও সংক্রমণের প্রমাণ। এর আগে জানা গিয়েছিল যে করোনা ভাইরাস কেবল হৃদযন্ত্রের মাংসপেশির বাইরে অবস্থান করে। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে করোনা ভাইরাস কিভাবে হৃদযন্ত্রের ভিতরে ক্ষত করছে তা এখনও সুস্পষ্ট নয়। যার ফলে শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার পরও হৃদযন্ত্র বিকল হয়ে একদিন পরই মারা যায়।”

ময়নাতদন্তের রিপোর্টে তার হৃদপিন্ড, ফুসফুস ও নাসিকার পথে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়।

পোস্টমর্টেম আল্ট্রাসাউন্ডে দেখা গেছে যে, হৃদপিণ্ডের বহিরাবরণের ঘনত্ব বেড়ে ১০মিলিমিটার হয়েছে, বাম শিরার ঘনত্ব বেড়ে হয়েছে ১৮ মিলিমিটার, পেরিকার্ডাল ইফিউশনসহ (হৃদপেশি ও বহিরাবরণের মধ্যে তরল জমে থাকা), মায়োকার্ডিয়ামের (হৃদপেশি)ঘনত্বও বেড়েছে। হিস্টোপ্যাথোলজিকেল পরীক্ষায় হৃদপিণ্ডের সর্বস্তরে সংক্রমণ পাওয়া গেছে। রক্তনালির আশেপাশেও সংক্রমণ দেখা গেছে। কিডনির সূক্ষ্মনালি ও ফুসফুসের ক্ষুদ্র রক্তনালিতে জমাট রক্তকণা পাওয়া যায়। করোনা ভাইরাসজনিত মৃদু নিউমোনিয়াও পাওয়া যায়। পাশাপাশি কিডনি ও লিভারে প্রদাহ পাওয়া যায়।

নিউ ইয়োর্কের মাউন্ট সিনাই ক্রেভিস চিল্ড্রেন হাসপাতালের শিশু-হৃদরোগ নিবিড় পরিচর্যা কেন্দ্রের পরিচালক ডাক্তার স্কট আয়ডিন বলেন, “এই ঘটনাটি বিস্ময়কর নয়। কারণ কয়েক মাস আগে যখনই করোনা ভাইরাসে দেহের ‘বহুতন্ত্র সংক্রমণ’ প্রমাণিত হয়েছে, তখন থেকেই হৃদযন্ত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সংক্রমণ নিয়ে সন্দেহ করা হয়।” ফিলাডেলফিয়ার হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আনিশ কোকা মৃত শিশুটির ফুসফুস ও হৃদযন্ত্রের ক্ষতের  নমুনায় ভাইরাসের উপস্থিতির ব্যাপারে বলেন, “এটি প্রমাণ করে ভাইরাসই মূলত দেহের অঙ্গসমূহে ক্ষত তৈরির কারণ”।

(চিকিৎসা বিজ্ঞান সাময়িকী মেডস্কেপের প্রতিবেদন অবলম্বনে)

অনুবাদকঃ নুসরাত ইমরোজ হৃদিতা
তথ্যসূত্র: medscape medical news

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।