মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

LUCAS সিপিআর ডিভাইস: চিকিৎসাবিজ্ঞানের এক অসামান্য আবিষ্কার

Platformপ্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ৮:২৬ · ২ মিনিটে পড়ুন
LUCAS সিপিআর ডিভাইস: চিকিৎসাবিজ্ঞানের এক অসামান্য আবিষ্কার
লেখার আকার

চিকিৎসা বিজ্ঞানে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) একটি জীবন রক্ষাকারী জরুরি প্রক্রিয়া, যেখানে আকস্মিক হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিকে ক্রমাগত chest compression এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস প্রদানের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা না পর্যন্ত স্বতঃস্ফূর্ত রক্ত ​​সঞ্চালন এবং শ্বাস প্রশ্বাস পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়।

কখনো কখনো রোগীর জীবন বাঁচাতে পর্যাপ্ত সিপিআর দেয়া অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়। কিন্তু প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে ক্রমাগত chest compression করা যথেষ্ট কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং।

LUCAS( Lund University Cardiopulmonary assist system) ডিভাইস হ’ল একটি সহজে ব্যবহারযোগ্য ডিভাইস যার সাহায্যে আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট রোগীদের নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কার্যকর chest compression সরবরাহ করা হয় যা prolong resuscitation এর সময় রক্ত সঞ্চালন বজায় রাখতে সাহায্য করে।

নরওয়ের বিজ্ঞানী Willy Vistung সর্বপ্রথম ১৯৯৫ সালে সুইডেনের Lund University Hospital এ একটি মেকানিকাল সিপিআর ডিভাইসের প্রোটোটাইপ উপস্থাপন করেন এবং ২০০০ সাল থেকে ক্লিনিক্যালি এর ব্যবহার শুরু করা হয়।

বর্তমানে প্রতি ৯০ সেকেন্ডে একটি LUCAS ডিভাইস ব্যবহার করা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট রোগীদের বাঁচানোর জন্য। এর সাহায্যে একদিকে যেমন রোগীকে কার্যকর সিপিআর দেয়া সম্ভব হচ্ছে পাশাপাশি ডাক্তারদের কষ্ট লাঘব হচ্ছে। ফলে তারা অন্যান্য প্রয়োজনীয় ম্যানেজমেন্ট এর দিকে মনোযোগ দিতে পারেন যা ম্যানুয়ালি chest compression দেয়ার সময় সম্ভবপর হতো না।
কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট কে অনেক বেশি সহজ ও কার্যকরী করে তুলেছে এই ডিভাইস। এর সাহায্যে যেকোন প্যারামেডিকেল পারসন জরুরি প্রয়োজনে, হসপিটালে আসার পথে পর্যাপ্ত সিপিআর সরবরাহ করতে পারেন, যা একটি মুমূর্ষু রোগী কে বাঁচিয়ে তুলতে পারে।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।