মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন

২৩ নভেম্বর ২০১৯

গতকাল ২২/১১/২০১৯ রোজ শুক্রবার ২০১৯-২০২০ বছরের জন্য চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. সাইফ জামান আনন্দের সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। পূর্ববর্তী কমিটির সভাপতি ডা. আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদ আনসারীর সাক্ষর সম্বলিত এক প্রজ্ঞাপনে এমন ঘোষণা আসে। নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের ২০১৪-১৫ সেশনের মেধাবী শিক্ষার্থী তাজরেমিন নাহার রিক্তাকে এবং সাধারন সম্পাদকের দায়িত্বভার পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২০১৫-২০১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী মোঃ শাহরিয়ার হোসেন। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদনের নির্দেশনা দেয়া হয়েছে।

২০১৭ সালে ডা. সাইফ জামান আনন্দের হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া সংগঠনটি ঐক্য, মানবতা ও সেবার মূলমন্ত্রকে পুঁজি করে অদ্যবধি সফলতার সাথে এগিয়ে চলছে এবং এর বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের দরুণ দেশব্যাপী নানা মহলে প্রসংশিত হয়ে আসছে।

পূর্বের অগ্রগমনের ধারাবাহিকতা বজায় রেখে এবং বর্তমানে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য গত ০৬/০৫/২০১৯ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে অধ্যয়নরত প্রায় পাঁচ শতাধিক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী, সংগঠনটির উপদেষ্টামন্ডলী, জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি এবং সাধারন সম্পাদকগনের উপস্থিতিতে আঞ্চলিক এ সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্বভার অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত কমিটি ঘোষণার সাথেসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের সংগঠকবৃন্দ অভিনন্দন ও আনন্দবার্তা প্রকাশ করেন।

প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।