মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

মেলভিন জোনস ফেলো (এমজেএফ) নির্বাচিত হয়েছেন ড. সাফি ভুইয়া পিএইচডি

Platformপ্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ৩:১০ · ২ মিনিটে পড়ুন
মেলভিন জোনস ফেলো (এমজেএফ) নির্বাচিত হয়েছেন ড. সাফি ভুইয়া পিএইচডি
ড. সাফি ভুঁইয়া
লেখার আকার

২২ নভেম্বর ২০১৯

ড. সাফি ভুইয়া (পিএইচডি, এমজেএফ, রিজিওন ৭ প্রধান, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক, এ-৭১১, অন্টারিও) সম্প্রতি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেসন কর্তৃক “মেলভিন জোনস ফেলো (এমজেএফ)’ নির্বাচিত হয়েছেন। জনস্বার্থে কাজ করার জন্য তাকে এই পুরষ্কারে ভূষিত করা হয়।

ড. সাফি ভুইয়া এমজেএফ দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (২০২০-২১) পদের জন্য একজন মনোয়ন প্রত্যাশী। তিনি টরন্টো গ্লোবাল ডক্টর’স লায়ন্স ক্লাব এবং লায়ন্স ডিস্ট্রিক্ট ক্যাম্পাস লায়ন্সেরও প্রধান। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব টরোন্টোর ডালা লানা স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক এবং এমএসসিসিএইচ প্রোগ্রামের কো-ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনালি ট্রেইন্ড মেডিকেল ডক্টরস (আইটিএমডি) পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রতিষ্ঠাতা একাডেমিক ডিরেক্টর এবং প্রোগ্রাম ম্যানেজার হিসেবে রায়ারসন ইউনিভার্সিটিতেও কর্মরত আছেন।

ড. সাফি ভুঁইয়া

১৯৮৬ সালে ড. ভুইয়া লিও ক্লাবের মাধ্যমে লায়ন্স ক্লাবে যোগদান করেন এবং ১৯৯১ সালে লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হন। স্কারবোরো সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে ২০১২-১৪ সালে তিনি ইয়থ এক্সচেঞ্জ ডিস্ট্রিক্ট কো-চেয়ার এবং লিও ক্লাব এডভাইজার হিসেবে লায়ন্স ডিস্ট্রিক্ট এ-৭১১ তে যোগদান করেন। তিনি লায়ন্স ক্লাব চার্টার সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং জোন চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন। লায়ন ড. সাফি ভুইয়া অনেক আন্তর্জাতিক ইয়থ এক্সচেঞ্জ, লায়ন্স ইন্টারন্যাশনাল ফোরাম, লিডারশীপ ওয়র্কশপ, কনফারেন্সে অংশগ্রহণ করেন। দিকনির্দেশক লায়ন হিসেবে তিনি তিনটি লিও ক্লাব, দুটি লায়ন্স ক্লাব প্রতিষ্ঠাতা এবং অসংখ্য সদস্যকে লায়ন্স ক্লাবে অন্তর্ভূক্ত করেছেন

নেতৃত্ব এবং সমাজ সেবার কারণে ড. সাফি ভুঁইয়া অনেক পুরস্কার পেয়েছেন। যেমনঃ হেলেন কেলার ফেলোশিপ, মাস্টার অফ সাক্সেস এওয়ার্ড, সিএএসএসএ লিডারশিপ এওয়ার্ড ইত্যাদি। এছাড়াও তিনি বহু সংগঠনের সাথে জড়িত আছেন যার মধ্যে ক্যানাডিয়ান কোয়ালিসন ফর গ্লোবাল হেলথ রিসার্চের বোর্ড চেয়ার পদ অন্যতম। এছাড়াও তিনি বার্চমাউন্ট ব্লাফস নেইবারহুড সেন্টারের (বিবিএনসি) বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য।

স্ত্রী ডা. কুরেয়শী, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিকেল দ্বিতীয় বর্ষ পড়ুয়া কন্যা নাফিসা এবং ব্যবসায় প্রশাসনে তৃতীয় বর্ষ পড়ুয়া পুত্র মুফরাথকে নিয়ে ড. ভুঁইয়ার সুখী সংসার। উল্লেখ্য তার পুত্র মুফরাথও রায়ারসন ক্যাম্পাস লায়ন্স ক্লাবের সদস্য।

প্রতিবেদন/ডা. নিলয় শুভ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।