কোয়ারেন্টাইনে চিকিৎসক মা, বন্ধ দুয়ার নিজ শিশুর জন্যে
প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল ২০২০ লেখকঃ ডা. অনির্বাণ সরকার সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ (৩৮ ব্যাচ) অভিমানী শিশু। চিকিৎসক মা করোনা ডেডিকেটেড হাসপাতালে কাজ করার পর আছেন কোয়ারেন্টাইনে। শিশু যতই কাঁদুক, মায়ের উপায় নেই তার কাছে যাওয়ার, তাকে আদর করার। বন্ধ দরজার সামনে তাই কান্না।