মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সরকারি টেলিমেডিসিন সেন্টারে ডাক্তার নিয়োগ হোক

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনা সংকটে আমাদের চেয়ে ধনে জ্ঞানে বহুদূর এগিয়ে থাকা জাতি নাকানি চুবানি খেয়ে যাচ্ছে, আমরা আর কী করবো!
অস্তিত্ব সংকটের মুখে লেজেগোবরে অবস্থা হয়ে গেছে।
আশার কথা, ঘুরে দাঁড়ানোর সব রকম প্রস্তুতি শুরু হয়েছে৷ দেখা যাক।

আমরা লকডাউন কে ছুটি ভেবে বেড়াতে চলে যাই।
বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা করি। বিভিন্ন সামাজিকতায় অংশ নিই।
একটু জ্ঞান থাকলে, সাধারণ বিচার বুদ্ধি থাকলে নিশ্চয়ই এমন করতাম না।
মুখে মাস্ক বেঁধে মারামারির ঘটনা দুনিয়ার আর কোথাও ঘটেছে বলে জানা নেই। বর্শা বল্লম টেঁটা নিয়ে হামলে পড়েছে লোকজন। এমনিতেই হাসপাতালে সামাল দেয়া যাচ্ছে না, আবার টেঁটা বল্লম বিদ্ধ রোগীর অবিরাম আগমন। লকডাউন কী জিনিস দেখার জন্য লোকজন বেরিয়ে পড়েছে রাস্তায়!

দিনমজুর পড়েছে বিপদে, তবু চোখ কান খোলা রাখলে ১০ টাকায় চাল ডাল তেলের ব্যবস্থা আছে, সরকার ব্যবস্থা করেছে।
যানবাহন বন্ধ। রিকশা, অটো, টেম্পু, বাস, ট্রাক সব বন্ধ। তালিকা হচ্ছে, ব্যবস্থা হবে। গৃহশ্রমিকদের কি অবস্থা?
অনেকেই ২ মাসের বেতন দিয়ে ২ মাস আসতে বারণ করেছেন। কেউ কেউ তা পারেননি। চাকরি নট। সে তবু ১০ টাকার লাইনে দাঁড়াবে। তার চাকরিদাতা কি করবে?

ভিন্ন একটা উদাহরণ দিই।
দেশে প্রায় ৪০ হাজার ডাক্তার বেসরকারি চাকরি করেন। কেউ টুকটাক চেম্বার করে পারিবারিক ব্যয় মেটান। এখন চেম্বার বন্ধ। হাসপাতালে রোগী নেই। আয় নেই। কাউকে হয়তো চাকরি ছাড়তে হয়েছে। কেউ হয়তো চাকরিতে আছেন, বেতন পাননি। এদিকে ঘরভাড়া আছে, পানি বিদ্যুৎ গ্যাস আছে (সরকার এসব বিলের লেট পেমেন্ট মওকুফ করেছেন এবং আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন), খবরের কাগজ বন্ধ, ওয়াইফাই বন্ধ, কিছু জমানো টাকা ছিল তাও শেষের পথে। এখন কী হবে?

সরকার সংগত কারণেই হাসপাতালে বহির্বিভাগ সীমিত করেছেন যেখানে উন্নত বিশ্ব সম্পূর্ণ বন্ধ রেখেছে। রোগীর সুবিধার্থে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী ডাক্তারের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় ১৫ লাখ রোগীর সেবা দেয়া হয়েছে ফ্রিতে। এমনকি হটলাইনে ফোন করতেও কোনো পয়সা খরচ হয়নি। আবার ডাক্তাররা এর বিনিময়ে কিছু চাননি এবং পাননি, যেহেতু স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

এই দুটো সমস্যা যদি এক বিন্দুতে মিলিয়ে নিই, কেমন হয়?

সরকারি টেলিমেডিসিন সেবা বৃদ্ধি করা হোক।
ডাক্তারদের সেখানে যুক্ত করা হোক যাদের চাকরি নাই বা মাসিক আয় হঠাৎ অনেক কমে গেছে। অনেকে শুধু চেম্বারই করতেন, তাঁরা আর বসতে পারছেন না এবং তাঁরা তারকা চিকিৎসকও নন।
এই ডাক্তারদের কলপ্রতি একটা সম্মানী দেয়া হোক। গত কয় বছরে পেশাজীবি হিসেবে ডাক্তাররা সুনামের সাথে কর দিয়েছেন। সেই করের অধিকারে আজকের দুঃসময়ে এই সুযোগ করে দেয়া হোক। তাঁরা কাজের বিনিময় পেলেই সম্মানের সাথে বাঁচতে পারবেন। তাঁদের ঘরে পত্রিকা, বাচ্চার জন্য দুধ ফিরে আসবে। গৃহ পরিচারিকাও হয়তো ফিরবেন বা আরো ২ মাসের বেতনসহ ছুটি পাবেন।
একজন চিকিৎসক সমাজের ক্ষত সারান। সাধারণত তাঁরা মানবিক হন। সমাজেই তাঁদের সমাজবদ্ধ বসবাস। তাঁদের প্রতি এই অস্থায়ী চাকরির সুযোগ সৃষ্টি করা গেলে সমাজের অনেক গুলো ঝুঁকি কমে যাবে।
একদিন সবকিছু আগের মতো অবস্থায় ফিরবে। তখন তাঁরা এই ব্যাপারটি মনে রাখবেন। সবাই যদি নাও রাখেন, মনে করিয়ে দিবে কৃতজ্ঞ চিকিৎসকরা।

আমাদের দেশের সরকার সীমিত সামর্থ্য ও নানা সীমাবদ্ধতা নিয়েও লড়াইয়ের সাহস করছেন, প্রণোদনা দিচ্ছেন।
এমন একটি বাস্তব সম্ভাবনায় সাড়া দিয়ে বহুমাত্রিক সামাজিক অবক্ষয় প্রতিরোধেও এগিয়ে আসবেন বলে বিশ্বাস করি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ মুরাদ মোল্লা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।