মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১০:৪৬ · ১ মিনিটে পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ এপ্রিল, ২০২০, সোমবার:

দেশে এতদিন করোনাবিহীন ১২ জেলার মধ্যে অন্যতম ছিল উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু শেষমেশ সেখানেও বসলো করোনার ভয়াল থাবা। প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরের ৩০ বছর বয়সী আব্দুল বারীর শরীরে করোনার উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ (সোমবার) সন্ধ্যায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক মারফত এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আব্দুল বারী গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ আসেন। পরদিনই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে।

এই কয়দিন তিনি পুলিশের তদারকিতে হোম কোয়ারান্টাইনে ছিলেন। এ ঘটনার পর সন্ধ্যায় তার বাড়ির আশেপাশের ১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নমুনা সংগ্রহের পরেও আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। খুব শীঘ্রই তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।