কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
৮ এপ্রিল, ২০২০: কোভিড-১৯ এ আক্রান্ত হলেন আরো একজন চিকিৎসক। কিশোরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স, নীলফামারীতে কর্মরত ৩৯তম বিসিএস পরিবারের সদস্য ডা. অনিককে কোভিড-১৯ পজিটিভ হিসেবে গতকাল কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, ওই চিকিৎসকের বাড়ি ঢাকায়। তিনি গত ২৫ মার্চ ছুটিতে ঢাকা গিয়েছিলেন। ৩ এপ্রিল ঢাকা থেকে ফিরে এসে যথারীতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি পালন করছিলেন।…