মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

Platformপ্রকাশ: ৮ এপ্রিল ২০২০, ৩:১৪ · ১ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
লেখার আকার

৮ এপ্রিল, ২০২০: কোভিড-১৯ এ আক্রান্ত হলেন আরো একজন চিকিৎসক। কিশোরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স, নীলফামারীতে কর্মরত ৩৯তম বিসিএস পরিবারের সদস্য ডা. অনিককে কোভিড-১৯ পজিটিভ হিসেবে গতকাল কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, ওই চিকিৎসকের বাড়ি ঢাকায়। তিনি গত ২৫ মার্চ ছুটিতে ঢাকা গিয়েছিলেন। ৩ এপ্রিল ঢাকা থেকে ফিরে এসে যথারীতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি পালন করছিলেন। এ অবস্থায় তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে পড়েন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (৬ এপ্রিল) করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। ওই ৭ জনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের পজিটিভ প্রতিবেদন গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগে আসে। পরে তাকে উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

সিভিল সার্জন বলেন, ওই চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের চিহ্নিত করার কাজ চলছে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে যারা আছেন, তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।